৩৭/২. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৩৪০ - রেশমী পোশাক ও ব্যবহার
পুরুষ ও মহিলাদের জন্য স্বর্ণ ও রৌপ্যের পাত্র ব্যবহার হারাম এবং স্বর্ণের আংটি ও রেশমী বস্ত্র পুরুষের জন্য হারাম ও তা মহিলাদের জন্য বৈধ এবং রেশমী দ্বারা নকশা করা যার পরিমাণ চার আঙ্গুলের বেশি নয় তা পুরুষের জন্য বৈধ।
রেশমী পোশাকের শিক্ষা: পরা আর দেওয়া এক নয়
আল-লু'লু ওয়াল মারজান : ১৩৪০
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৩৪০
حديث عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، أَنَّ عَمَرَ بْنَ الْخَطَّابِ رَأَى حُلَّةَ سِيَرَاءَ عِنْدَ بَابِ الْمَسْجِدِ، فَقَالَ: يَا رَسُولَ اللهِ لَوِ اشْتَرَيْتَ هذِهِ فَلَبِسْتَهَا يَوْمَ الْجُمُعَةِ وَلِلْوَفْدِ إِذَا [ص: 33] قَدِمُوا عَلَيْكَ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّمَا يَلْبَسُ هذِهِ مَنْ لاَ خَلاَقَ لَهُ فِي الآخِرَةِثُمَّ جَاءَتْ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، مِنْهَا حُلَلٌ فَأَعْطَى عُمَرَ ابْنَ الْخَطَّابِ رضي الله عنه مِنْهَا حُلَّةً فَقَالَ عُمَرُ: يَا رَسُولَ اللهِ كَسَوْتَنِيَهَا، وَقَدْ قُلْتَ فِي حُلَّةِ عُطَارِدٍ مَا قُلْتَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنِّي لَمْ أَكْسُكَهَا لِتَلْبَسَهَا فَكَسَاهَا عُمَرُ بْنُ الْخَطَّابِ رضي الله عنه، أَخًا لَهُ، بِمَكَّةَ، مُشْرِكًا
‘আবদুল্লাহ ইবনু ‘উমর (রাঃ) হতে বর্ণিতঃ
উমর ইব্নু খাত্তাব (রাঃ) মসজিদে নববীর দরজার নিকটে এক জোড়া রেশমী পোশাক (বিক্রি হতে) দেখে নবী (ﷺ)-কে বললেন, হে আল্লাহ্র রাসূল (ﷺ)! যদি এটি আপনি খরিদ করতেন আর জুমু‘আহ’র দিন এবং যখন আপনার নিকট প্রতিনিধি দল আসে তখন আপনি তা পরিধান করতেন। তখন আল্লাহর রাসূল (ﷺ) বললেনঃ এটা তো সে ব্যক্তিই পরিধান করে, আখিরাতে যার (মঙ্গলের) কোন অংশ নেই।অতঃপর আল্লাহর রাসূল (ﷺ)-এর নিকট এ ধরনের কয়েক জোড়া পোশাক আসে, তখন তার এক জোড়া তিনি ‘উমর (রাঃ)-কে প্রদান করেন। ‘উমর (রাঃ) আরয করলেন, হে আল্লাহ্র রাসূল (ﷺ)! আপনি আমাকে এটি পরিধান করতে দিলেন অথচ আপনি উতারিদের (রেশম) পোশাক সম্পর্কে যা বলার তা তো বলেছিলেন। তখন আল্লাহর রাসূল (ﷺ) বললেনঃ আমি তোমাকে এটি নিজের পরিধানের জন্য প্রদান করিনি। ‘উমর ইব্নু খাত্তাব (রাঃ) তখন এটি মাক্কায় তাঁর এক ভাইকে দিয়ে দেন, যে তখন মুশরিক ছিল।
সহীহুল বুখারী, পর্ব ১১ : জুমুআহ, অধ্যায় ৭, হাঃ ৮৮৬; মুসলিম, পর্ব ৩৭ : পোষাক ও অলঙ্কার, অধ্যায় ১, হাঃ ২০৬৮
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৩৪০-এর সারসংক্ষেপ
এই হাদিসে রেশমী পোশাক সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা এসেছে। উমার (রাঃ) মসজিদের দরজার কাছে রেশমী পোশাক দেখে প্রস্তাব দিলেন, নবী (صلى الله عليه وسلم) জুমু‘আহ বা প্রতিনিধি দলের সামনে তা পরতে পারেন। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বললেন, এটি তো সে ব্যক্তি পরে যার আখিরাতে কোনো অংশ নেই। পরে নবী (صلى الله عليه وسلم)-এর কাছে এমন পোশাক এলে তিনি একটি উমার (রাঃ)-কে দিলেন। উমার (রাঃ) আগের কথার কথা মনে করিয়ে দিলে নবী (صلى الله عليه وسلم) বললেন, তিনি তা পরার জন্য দেননি। এরপর উমার (রাঃ) তা মক্কায় তাঁর মুশরিক ভাইকে দিয়ে দেন। হাদিসে বোঝা যায়, কোনো জিনিস নিজে পরা আর অন্য কাজে দেওয়া এক নয়। রেশমী পোশাক বিষয়ে মুসলিমের সতর্কতা এখানে স্পষ্ট।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- রেশমী পোশাক পরার ব্যাপারে নবী (صلى الله عليه وسلم) কঠোর সতর্ক করেছেন।
- উমার (রাঃ) প্রশ্ন করে বিষয়টি পরিষ্কার করেছেন।
- কোনো জিনিস দেওয়া মানেই নিজে ব্যবহার করা নয়—এই পার্থক্য শেখা যায়।
