৫২/২৬. অধ্যায়ঃ
কেয়ামতের নিকটবর্তী হওয়া।
আল লু'লু ওয়াল মারজান : ১৮৬২
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৮৬২
حديث سَهْلِ بْنِ سَعْدٍ رضي الله عنه، قَالَ: رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ بِإِصْبَعَيْهِ هكَذَا، بِالْوُسْطَى وَالَّتِي تَلِي الإِبْهَامَ بُعِثْتُ وَالسَّاعَةَ كَهَاتَيْنِ أخرجه البخاري في 65 كتاب التفسير: 79 باب سورة والنازعات
সাহল ইব্নু সা‘দ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি দেখেছি, রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁর মধ্যমা ও বুড়ো আঙ্গুলের নিকটবর্তী অঙ্গুলিদ্বয় এভাবে একত্র করে বললেন, ক্বিয়ামাত ও আমাকে এমনিভাবে পাঠানো হয়েছে।
সহীহুল বুখারী, পর্ব ৬৫: তাফসীর, অধ্যায়, হাঃ ৪৯৩৬; মুসলিম, পর্ব ৫২: ফিতনা এবং তার অশুভ আলামতসমূহ, অধ্যায় ২৬, হাঃ ২৯৫০
