৩/১১. অধ্যায়ঃ
মাথায় এবং শরীরের অন্যান্য অঙ্গে তিনবার পানি বইয়ে দেয়া মুস্তাহাব।
আল লু'লু ওয়াল মারজান : ১৮৭
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৮৭
حديث جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَمَّا أَنَا فَأُفِيضُ عَلَى رَأْسِي ثَلاَثًا، وَأَشَارَ بِيَدَيْهِ، كِلْتَيْهِمَا
জুবায়র ইব্নু মুত‘ইম (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (ﷺ) বলেছেনঃ আমি তিনবার আমার মাথায় পানি ঢালি। এই ব’লে তিনি উভয় হাতের দ্বারা ইঙ্গিত করেন।
সহীহুল বুখারী, পৰ্ব ৫ : গোসল, অধ্যায় ৪, হাঃ ২৫৪; মুসলিম, পর্ব ৩: হায়য, অধ্যায় ১১, হাঃ ৩২৭
