৫/১৭. অধ্যায়ঃ
রসুন, পেঁয়াজ অথবা ঐ জাতীয় জিনিস খেয়ে মসজিদে গমন নিষিদ্ধ।
আল লু'লু ওয়াল মারজান : ৩৩১
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৩৩১
حديث ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي غَزْوَةِ خَيْبَرَ: مَنْ أَكَلَ مِنْ هذِهِ الشَّجَرَةِ يَعْنِي الثُّومَ فَلاَ يَقْرَبَنَّ مَسْجِدَنَا
ইব্নু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) খায়বারের যুদ্ধের সময় বলেন, যে ব্যক্তি এই জাতীয় বৃক্ষ হতে অর্থাৎ কাঁচা রসুন খায় সে যেন অবশ্যই আমাদের মসজিদে না আসে। ইব্নু ‘আবদুল্লাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) বলেছেনঃ কেউ যদি এ জাতীয় গাছ হতে খায়, তিনি এ দ্বারা রসুন বুঝিয়েছেন, সে যেন আমাদের মসজিদে না আসে। (রাবী আতা (রহঃ) বলেন) আমি জাবির (রাঃ) কে জিজ্ঞেস করলাম, নবী (ﷺ)-এর দ্বারা কী বুঝিয়েছেন (জাবির (রাঃ) বলেন, আমার ধারণা যে, নবী (ﷺ)-এর দ্বারা কাঁচা রসুন বুঝিয়েছেন এবং মাখলাদ ইব্নু ইয়াযীদ (রহঃ) ইব্নু জুরাইজ (রহঃ) হতে দুর্গন্ধযুক্ত হবার কথা উল্লেখ করেছেন।
সহীহুল বুখারী, পৰ্ব ১০; আযান, অধ্যায় ১৬০, হাঃ ৮৫৩; মুসলিম, পর্ব ৫; মসজিদ ও সালাতের স্থানসমূহের বর্ণনা, অধ্যায় ১৭, হাঃ ৫৬১
