৫/১৭. অধ্যায়ঃ
রসুন, পেঁয়াজ অথবা ঐ জাতীয় জিনিস খেয়ে মসজিদে গমন নিষিদ্ধ।
আল লু'লু ওয়াল মারজান : ৩৩২
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৩৩২
حديث أَنَسٍ عَنْ عَبْدِ الْعَزِيزِ، قَالَ: سَأَلَ رَجُلٌ أَنَسًا، مَا سَمِعْتَ نَبِيَّ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الثُّومِ فَقَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ أَكَلَ مِنْ هذِهِ الشَّجَرَةِ فَلاَ يَقْرَبْنَا أَوْ لاَ يُصَلِّيَنَّ مَعَنَا
আবদুল ‘আযীয (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি আনাস ইব্নু মালিক (রাঃ)-কে জিজ্ঞেস করলেন, আপনি নবী (ﷺ)-কে রসুন খাওয়া সম্পর্কে কী বলতে শুনেছেন? তখন আনাস (রাঃ) বলেন, নবী (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি এ জাতীয় গাছ হতে খায় সে যেন অবশ্যই আমাদের নিকট না আসে এবং আমাদের সাথে সলাত আদায় না করে।
সহীহুল বুখারী, পৰ্ব ১০; আযান, অধ্যায় ১৬০, হাঃ ৮৫৬; মুসলিম, পর্ব ৫; মসজিদ ও সালাতের স্থানসমূহের বর্ণনা, অধ্যায় ১৭, হাঃ ৫৬৩
