৫/১৭. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৩৩৩ - রসুন-পিঁয়াজ ও মসজিদের আদব

রসুন, পেঁয়াজ অথবা ঐ জাতীয় জিনিস খেয়ে মসজিদে গমন নিষিদ্ধ।

রসুন-পিঁয়াজ খেলে মসজিদে না যাওয়ার হাদিস

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৩৩৩

حديث جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، زَعَمَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: مَنْ أَكَلَ ثُومًا أَوْ بَصَلاً فَلْيَعْتَزِلْنَا أَوْ قَالَ فَلْيَعْتَزِلْ مَسْجِدَنَا وَلْيَقْعُدْ فِي بَيْتِهِوَأَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِقِدْرٍ فِيهِ خَضِرَاتٌ مِنْ بُقُولٍ فَوَجَدَ لَهَا رِيحًا، فَسَأَلَ فَأُخْبِرَ بِمَا فِيهَا مِنَ الْبُقُولِ، فَقَالَ: قَرِّبُوهَا إِلَى بَعْضِ أَصْحَابِهِ كَانَ مَعَهُ فَلَمَّا رَآهُ كَرِهَ أَكْلَهَا، قَالَ: كُلْ فَإِنِّي أُنَاجِي مَنْ لاَ تُنَاجِي

জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি রসুন বা পেঁয়াজ খায় সে যেন আমাদের হতে দূরে থাকে অথবা বলেছেন, সে যেন আমাদের মসজিদ হতে দূরে থাকে আর নিজ ঘরে বসে থাকে। (উক্ত সনদে আরো বর্ণিত আছে যে) নবী (ﷺ)-এর নিকট একটি পাত্র যার মধ্যে শাক-সবজি ছিল, আনা হলো। নবী (ﷺ) এর গন্ধ পেলেন এবং এ ব্যাপারে জিজ্ঞেস করলেন, তখন তাঁকে সে পাত্রে রক্ষিত শাক-সবজি সম্পর্কে অবহিত করা হলো, তখন একজন সাহাবী (আবূ আইয়ুব (রাঃ)-কে উদ্দেশ্য করে বললেন, তাঁর নিকট এগুলো পৌঁছিয়ে দাও। কিন্তু তিনি তা খেতে অপছন্দ মনে করবেন, এ দেখে নবী (ﷺ) বললেনঃ তুমি খাও। আমি যাঁর সাথে গোপনে আলাপ করি তাঁর সাথে তুমি আলাপ কর না (ফেরেশ্‌তার সাথে আমার আলাপ হয়, তাঁরা দুর্গন্ধকে অপছন্দ করেন)।

সহীহুল বুখারী, পর্ব ১০; আযান, অধ্যায় ১৬০, হাঃ ৮৫৫; মুসলিম, পর্ব ৫; মসজিদ ও সালাতের স্থানসমূহের বর্ণনা, অধ্যায় ১৭, হাঃ ৫৬৪

অনুবাদের উৎস

সংকলক:
ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৩৩৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে রসুন ও পিঁয়াজ খাওয়ার পর মসজিদে আসার বিষয়ে স্পষ্ট নির্দেশ আছে। নবী (صلى الله عليه وسلم) বলেছেন, যে ব্যক্তি রসুন বা পিঁয়াজ খায়, সে যেন আমাদের থেকে দূরে থাকে, অথবা আমাদের মসজিদ থেকে দূরে থাকে এবং নিজ ঘরে বসে থাকে। এরপর একটি পাত্রে শাকসবজি আনা হলে নবী (صلى الله عليه وسلم) তার গন্ধ পেলেন এবং সে সম্পর্কে জিজ্ঞেস করলেন। তিনি নিজে তা খেতে অপছন্দ করলেন, কিন্তু সাহাবীকে খেতে বললেন। কারণ তিনি এমন সত্তার সাথে গোপনে কথা বলেন, যার সাথে সাহাবী কথা বলেন না। হাদিসের মূল শিক্ষা হলো, মসজিদে দুর্গন্ধ নিয়ে এসে অন্যদের কষ্ট দেওয়া উচিত নয়। রসুন পিঁয়াজ মসজিদ হাদিসে এ আদব খুব পরিষ্কার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রসুন বা পিঁয়াজ খেলে মসজিদ থেকে দূরে থাকার নির্দেশ এসেছে।
  • দুর্গন্ধযুক্ত খাবারের কারণে অন্য মুসল্লি কষ্ট পেতে পারে।
  • নবী صلى الله عليه وسلم নিজে না খেলেও সাহাবীকে খেতে অনুমতি দিয়েছেন।
  • মসজিদে যাওয়ার আগে নিজের গন্ধ ও অবস্থার দিকে খেয়াল রাখা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন