৬/২৬. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৪৩৭ - তাহাজ্জুদের ওজু ও নূরের দোয়া

রাতের সালাতে দোয়া এবং রাতে সালাতে দণ্ডায়মান হওয়া।

তাহাজ্জুদের নূরের দোয়া: সালাত, ওজু ও আদবের শিক্ষা

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৪৩৭

حديث ابْنِ عَبَّاسٍ، قَالَ: بِتُّ عِنْدَ مَيْمُونَةَ، فَقَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَتَى حَاجَتَهُ، غَسَلَ وَجْهَهُ وَيَدَيْهِ ثُمَّ نَامَ، ثُمَّ قَامَ فَأَتَى الْقِرْبَةَ، فَأَطْلَقَ شِنَاقَهَا، ثُمَّ تَوَضَّأَ وُضُوءًا بَيْنَ وُضُوءَيْنِ لَمْ يُكْثِرْ، وَقَدْ أَبْلَغَ، فَصَلَّى، فَقُمْتُ فَتَمَطَّيْتُ كَرَاهِيَةَ أَنْ يَرَى [ص: 146] أَنِّي كُنْتُ أَرْقبُهُ، فَتَوَضَّأْتُ، فَقَامَ يُصَلِّي، فَقُمْتُ عَنْ يَسَارِهِ، فَأَخَذَ بِأُذُنِي فَأَدَارَنِي عَنْ يَمِينِهِ، فَتَتَامَّتْ صَلاَتُهُ ثَلاَثَ عَشْرَةَ رَكْعَةً، ثُمَّ اضْطَجَعَ فَنَامَ حَتَّى نَفَخَ، وَكَانَ إِذَا نَامَ نَفَخَ، فَآذَنَهُ بِلاَلٌ بِالصَّلاَةِ فَصَلَّى وَلَمْ يَتَوَضَّأ؛ وَكَانَ يَقُولُ فِي دُعَائِهِ: اللهُمَّ اجْعَلْ فِي قَلْبِي نُورًا، وَفِي بَصَرِي نُورًا، وَفِي سَمْعِي نُورًا، وَعَنْ يَمِينِي نُورًا، وَعَنْ يَسَارِي نُورًا، وَفَوْقِي نُورًا، وَتَحْتِي نُورًا، وَأَمَامِي نُورًا، وَاجْعَلْ لِي نُورًاقَالَ كُرَيْبٌ (الرَّاوِي عَنِ ابْنِ عَبَّاسٍ) وَسَبْعٌ فِي التَّابُوتِ، فَلَقَيْتُ رَجُلاً مِنْ وَلَدِ الْعَبَّاسِ فَحَدَّثَنِي بِهِنَّ فَذَكَرَ عَصَبِي وَلَحْمِي وَدَمِي وَشَعَرِي وَبَشَرِي، وَذَكَرَ خَصْلَتَيْنِ

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

একবার আমি মাইমূনাহ (রাঃ)-এর ঘরে রাত কাটালাম। তখন নবী (ﷺ) উঠে তাঁর প্রয়োজনাদি সেরে মুখ-হাত ধুয়ে শুয়ে পড়লেন। কিছুক্ষণ পরে আবার জেগে উঠে পানির মশকের নিকট গিয়ে এর মুখ খুললেন। এরপর মাঝারি রকমের এমন ওজু করলেন যে, তাতে অধিক পানি লাগালেন না। অথচ পুরা ওজুই করলেন। অতঃপর তিনি সালাত আদায় করতে লাগলেন। তখন আমিও জেগে উঠলাম। তবে আমি কিছু দেরী করে উঠলাম। এজন্য যে, আমি এটা পছন্দ করলাম না যে, তিনি আমার অনুসরণকে দেখে ফেলেন। যা হোক আমি ওজু করলাম। তখনও তিনি দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন। সুতরাং আমি গিয়ে তাঁর বাম দিকে দাঁড়িয়ে গেলাম। তখন তিনি আমার কান ধরে তাঁর ডান দিকে আমাকে ঘুরিয়ে নিলেন। এরপর তাঁর তেরো রাক’আত সালাত পূর্ণ হলো।অতঃপর তিনি আবার কাত হয়ে ঘুমিয়ে পড়লেন। এমনকি নাক ডাকাতেও লাগলেন। তাঁর অভ্যাস ছিল যে, তিনি ঘুমালে নাক ডাকাতেন। এরপর বিলাল (রাঃ) এসে তাঁকে জাগালেন। তখন তিনি নতুন ওজু না করেই সালাত আদায় করলেন। তাঁর দোয়ার মধ্যে এ দোয়াও ছিলঃ “হে আল্লাহ! আপনি আমার অন্তরে, আমার চোখে, আমার কানে, আমার ডানে-বামে, আমার উপর-নীচে, আমার সামনে-পেছনে, আমার জন্য নূর দান করুন। কুরায়ব (রহঃ) বলেন, এ সাতটি আমার তাবূতের মত। এরপর আমি ‘আব্বাসের পুত্রদের একজনের সঙ্গে সাক্ষাৎ করলাম, তিনি আমাকে এ সাতটি অঙ্গের কথা বর্ণনা করলেন এবং রগ, গোশত, চুল ও চামড়ার উল্লেখ করলেন এবং আরো দুইটির কথা উল্লেখ করেন।

সহীহুল বুখারী, পর্ব ৮০: দু'আসমূহ, অধ্যায় ১০, হাঃ ৬৩১৬; মুসলিম, পর্ব ৬; মুসাফির ব্যক্তির সালাত ও তা কসর করার বর্ণনা, অধ্যায় ২৬, হাঃ ৭৬৩

অনুবাদের উৎস

সংকলক:
ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৪৩৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে ইবনু ‘আব্বাস (রাঃ) মাইমূনাহ (রাঃ)-এর ঘরে রাত কাটিয়ে নবী صلى الله عليه وسلم-এর রাতের আমল দেখার কথা বলেন। নবী صلى الله عليه وسلم প্রয়োজন সেরে মুখ-হাত ধুয়ে শুয়ে পড়েন, পরে উঠে মশক থেকে পানি নিয়ে মাঝারি ধরনের পূর্ণ ওজু করেন এবং সালাতে দাঁড়ান। ইবনু ‘আব্বাস (রাঃ) তাঁর বাম পাশে দাঁড়ালে নবী صلى الله عليه وسلم তাঁকে ডান পাশে করে দেন। এরপর তের রাকআত সালাত পূর্ণ হয়। পরে বিলাল (রাঃ) এসে সালাতের খবর দিলে তিনি নতুন ওজু ছাড়াই সালাত আদায় করেন। এই বর্ণনায় নূরের দোয়া এসেছে—হে আল্লাহ, আমার অন্তর, চোখ, কান, ডান-বাম, উপর-নিচ, সামনে-পেছনে নূর দিন। তাই এই হাদিস সালাতের আদব, ওজুতে পরিমিতি এবং দোয়ার শিক্ষা দেয়। তাই পাঠকের জন্য নিরাপদ পথ হলো, বর্ণনার মূল শব্দগুলো ধরে আমলটি শান্তভাবে বুঝে নেওয়া।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রাতের সালাতের আগে নবী صلى الله عليه وسلم মাঝারি ধরনের পূর্ণ ওজু করেছেন।
  • ইমামের পাশে একা দাঁড়ালে ডান পাশে দাঁড়ানোর শিক্ষা এসেছে।
  • তের রাকআত রাতের সালাতের বর্ণনা এসেছে।
  • নূরের দোয়া সালাতের সঙ্গে সুন্দরভাবে যুক্ত হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন