১১/৬. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৫৩১ - বিপদে ধৈর্য ও আল্লাহর রহমত

মৃত ব্যক্তির জন্য কান্নাকাটি করা।

বিপদে ধৈর্য: যা আল্লাহ নেন ও দেন, সব তাঁরই

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৫৩১

حديث أُسَامَةَ بْنِ زَيْدٍ، قَالَ: أَرْسَلَتِ ابْنَةُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيْهِ، إِنَّ ابْنًا لِي قُبِضَ فَأْتِنَا، فَأَرْسَلَ يُقْرِئُ السَّلاَمَ وَيَقُولُ: إِنَّ للهِ مَا أَخَذَ وَلَهُ مَا أَعْطَى، وَكُلٌّ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى، فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ فَأَرْسَلَتْ إِلَيْهِ، تُقْسِمُ عَلَيْهِ لَيأْتِيَنَّهَا؛فَقَامَ وَمَعَهُ سَعْدُ بْنُ عُبَادَةَ، وَمُعَاذُ بْنُ جَبَلٍ، وَأُبَيُّ بْنُ كَعْبٍ، وَزَيْدُ بْنُ ثَابِتٍ، وَرِجَالٌ؛ فَرُفِعَ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّبِيُّ وَنَفْسُهُ تَتَقَعْقَعُ كَأَنَّهَا شَنٌّ، فَفَاضَتْ عَيْنَاهُ فَقَالَ سَعْدٌ: يَا رَسُولَ اللهِ مَا هذَا فَقَالَ: هذِهِ رَحْمَةٌ جَعَلَهَا اللهُ فِي قُلُوبِ عِبَادِهِ، وَإِنَّمَا يَرْحَمُ اللهُ مِنْ عِبَادِهِ الرُّحَمَاءُ

উসামাহ্ ইবনু যায়দ (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ)-এর জনৈকা কন্যা (যায়নাব) তাঁর (ﷺ) নিকট লোক পাঠালেন যে, আমার এক পুত্র মরণাপন্ন অবস্থায় রয়েছে, তাই আপনি আমাদের নিকট আসুন। তিনি বলে পাঠালেন, (তাঁকে) সালাম দিবে এবং বলবেঃ আল্লাহ্‌রই অধিকারে যা কিছু তিনি নিয়ে যান আর তাঁরই অধিকারে যা কিছু তিনি দান করেন। তাঁর নিকট সকল কিছুরই একটি নির্দিষ্ট সময় আছে। কাজেই সে যেন ধৈর্য ধারণ করে এবং সওয়াবের অপেক্ষায় থাকে। তখন তিনি তাঁর কাছে কসম দিয়ে পাঠালেন, তিনি যেন অবশ্যই আগমন করেন।তখন তিনি দণ্ডায়মান হলেন এবং তাঁর সাথে ছিলেন সা‘দ ইব্‌নু উবাদাহ, মু‘আয ইব্‌নু জাবাল, উবাই ইব্‌নু কা‘ব, যাইদ ইব্‌নু সাবিত (রাঃ) এবং আরও কয়েকজন। তখন শিশুটিকে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে তুলে দেয়া হল। তখন সে ছটফট করছিল। বর্ণনাকারী বলেন, আমার ধারণা যে, তিনি এ কথা বলেছিলেন, যেন তার শ্বাস মশকের মত (শব্দ হচ্ছিল)। আর নবী (ﷺ)-এর দুই চক্ষু বেয়ে অশ্রু ঝরছিল। সা’দ (রাঃ) বললেন, হে আল্লাহ্‌র রাসূল! একী? তিনি বললেনঃ এ হচ্ছে রহমত, যা আল্লাহ্ তাঁর বান্দার অন্তরে গচ্ছিত রেখেছেন। আর আল্লাহ্ তো তাঁর দয়ালু বান্দাদের প্রতিই দয়া করেন।

সহীহুল বুখারী, পর্ব ৩২: লাইলাতুল কদর-এর ফযীলাত, অধ্যায় ৩৩, হাঃ ১২৮৪; মুসলিম, পর্ব ১১: জানাযা, অধ্যায় ৬, হাঃ ৯২৩

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৫৩১-এর সারসংক্ষেপ

এই হাদিসে শোকের সময় একজন মুমিনের মন কেমন হওয়া উচিত তা খুব সুন্দরভাবে এসেছে। নবী (صلى الله عليه وسلم)-এর কন্যা তাঁর অসুস্থ সন্তানের জন্য তাঁকে ডেকে পাঠালেন। তিনি সালাম দিয়ে জানালেন, আল্লাহ যা নিয়ে যান তা তাঁর, আর যা দেন তাও তাঁর। সবকিছুর একটি নির্দিষ্ট সময় আছে। তাই ধৈর্য ধরতে হবে এবং সাওয়াবের আশা রাখতে হবে। পরে তিনি শিশুটিকে দেখলেন, শিশুটির অবস্থা কঠিন ছিল, আর তাঁর চোখে পানি এল। তিনি বললেন, এটি রহমত, যা আল্লাহ তাঁর বান্দাদের অন্তরে রেখেছেন। তাই কান্না নিজে দোষ নয়; ধৈর্য ও আল্লাহর সিদ্ধান্ত মেনে নেওয়াই আসল শিক্ষা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • জীবন-মৃত্যু আল্লাহর হাতে এবং সবকিছুর নির্দিষ্ট সময় আছে।
  • বিপদে ধৈর্য ধরতে ও সাওয়াবের আশা রাখতে বলা হয়েছে।
  • চোখের পানি হৃদয়ের কোমলতা ও রহমতের অংশ হতে পারে।
  • শোকের মাঝেও আল্লাহর মালিকানা মনে রাখা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন