১১/৬. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৫৩২ - কান্না, শোক ও জিহ্বার সতর্কতা

মৃত ব্যক্তির জন্য কান্নাকাটি করা।

শোকের সময় কান্না ও জিহ্বার হেফাজত: নবী (صلى الله عليه وسلم)-এর শিক্ষা

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৫৩২

حديث عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، قَالَ: اشْتَكَى سَعْدُ بْنُ عُبَادَةَ شَكْوَى لَهُ، فَأَتَاهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَعُودُهُ، مَعَ عَبْدِ الرَّحْمنِ بْنِ عَوْفٍ، وَسَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، وَعَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ، فَلَمَّا دَخَلَ عَلَيْهِ، فَوَجَدَهُ فِي غَاشِيَةِ أَهْلِهِ، فَقَالَ: قَدْ قَضَى [ص: 184] قَالُوا: لاَ يَا رَسُولَ اللهِ فَبَكَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؛ فَلَمَّا رَأَى الْقَوْمُ بُكَاءَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَكَوْا، فَقَالَ: أَلاَ تَسْمَعُونَ، إِنَّ اللهَ لاَ يُعَذِّبُ بِدَمْعِ الْعَيْنِ وَلاَ بِحُزْنِ الْقَلْبِ، وَلكِنْ يُعَذِّبُ بِهذَا وَأَشَارَ إِلَى لِسَانِهِ أَوْ يَرْحَمُ، وَإِنَّ الْمَيِّتَ يُعَذَّبُ بِبُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ

‘আবদুল্লাহ ইবনু ‘উমর (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলে, সা‘দ ইব্‌নু ‘উবাদাহ (রাঃ) রোগাক্রান্ত হলেন। নবী (ﷺ) ‘আবদুর রহমান ইব্‌নু ‘আওফ, সা‘দ ইব্‌নু আবূ ওয়াক্কাস এবং ‘আবদুল্লাহ্ ইব্‌নু মাস‘ঊদ (রাঃ)-কে সঙ্গে নিয়ে তাঁকে দেখতে আসলেন। তিনি তাঁর ঘরে প্রবেশ করে তাঁকে পরিজনের মাঝে দেখতে পেলেন। জিজ্ঞেস করলেন, তার কি মৃত্যু হয়েছে! তাঁরা বললেন, না। হে আল্লাহর রাসূল! তখন নবী (ﷺ) কেঁদে ফেললেন। নবী (ﷺ)-এর কান্না দেখে উপস্থিত লোকেরা কাঁদতে লাগলেন।তখন তিনি ইরশাদ করলেনঃ শুনে রাখ! নিঃসন্দেহে আল্লাহ্ তা‘আলা চোখের পানি ও অন্তরের শোক-ব্যথার কারণে ‘আযাব দিবেন না। তিনি ‘আযাব দিবেন এর কারণে (এ ব’লে) জিহ্বার দিকে ইঙ্গিত করলেন। অথবা এর কারণেই তিনি রহম করে থাকেন। আর নিশ্চয় মৃত ব্যক্তিকে তার পরিজনের বিলাপের কারণে ‘আযাব দেয়া হয়। ‘উমার (রাঃ) এ (ধরনের কান্নার) কারণে লাঠি দ্বারা আঘাত করতেন, কঙ্কর নিক্ষেপ করতেন বা মুখে মাটি পুরে দিতেন।

সহীহুল বুখারী, পর্ব ২৩: জানাযা, অধ্যায় ৫৪, হাঃ ১৩০৪;মুসলিম, পর্ব ১১ জানাযা, অধ্যায় ৬, হাঃ ৯২৪

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৫৩২-এর সারসংক্ষেপ

এই হাদিসে সা‘দ ইবনু ‘উবাদাহ (রাঃ)-এর অসুস্থতার সময় নবী (صلى الله عليه وسلم)-এর কান্নার কথা এসেছে। তিনি তাঁকে দেখতে গেলেন এবং অবস্থার কঠিনতা দেখে কেঁদে ফেললেন। উপস্থিত লোকেরাও কাঁদলেন। তখন নবী (صلى الله عليه وسلم) পরিষ্কার করে বললেন, আল্লাহ চোখের পানি বা অন্তরের শোকের কারণে শাস্তি দেবেন না। কিন্তু জিহ্বার কারণে শাস্তি বা রহমত হতে পারে—এ কথা বলে তিনি জিহ্বার দিকে ইঙ্গিত করলেন। এখানে শোকের সীমা শেখানো হয়েছে। স্বাভাবিক কান্না ও দুঃখ মানবিক; কিন্তু বিলাপ, অভিযোগ, ভুল কথা ও সীমা ছাড়ানো থেকে সতর্ক থাকতে হবে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • চোখের পানি ও অন্তরের দুঃখ নিজে শাস্তির কারণ নয়।
  • শোকের সময় জিহ্বা সামলে রাখা জরুরি।
  • নবী (صلى الله عليه وسلم)-এর কান্না হৃদয়ের কোমলতা দেখায়।
  • মৃত ব্যক্তির জন্য বিলাপের বিষয়ে সতর্কতা এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন