১৩/১৯. অধ্যায়ঃ
আশুরা বা মহররম মাসের দশ তারিখের সাওম।
আল লু'লু ওয়াল মারজান : ৬৮৮
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৬৮৮
حديث عَائِشَةَ، أَنَّ قُرَيْشًا كَانَتْ تَصُومُ يَوْمَ عَاشُورَاءَ فِي الْجَاهِلِيَّةِ، ثُمَّ أَمَرَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِصِيَامِهِ حَتَّى فُرِضَ رَمَضَانُ، وَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ شَاءَ فَلْيَصُمْهُ وَمَنْ شَاءَ أَفْطَرَ
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
জাহিলী যুগে কুরায়শগণ ‘আশূরাহর দিন সাওম পালন করত। আল্লাহর রাসূল (ﷺ)-ও পরে এ সাওম পালনের নির্দেশ দেন। অবশেষে রমাযানের সিয়াম ফারয হলে আল্লাহর রাসূল (ﷺ) বললেনঃ যার ইচ্ছে ‘আশূরার সিয়াম পালন করবে এবং যার ইচ্ছে সে সাওম পালন করবে না।
সহীহুল বুখারী, পর্ব ৩০; সওম, অধ্যায় ১, হাঃ ১৮৯৩; মুসলিম, পর্ব ১৩: সওম, অধ্যায় ১৯, হাঃ ১১২৫
