১৩/১৯. অধ্যায়ঃ
আশুরা বা মহররম মাসের দশ তারিখের সাওম।
আল লু'লু ওয়াল মারজান : ৬৯১
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৬৯১
حديث مُعَاوِيَةَ بْنِ أَبِي سُفْيَانَ عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَحْمنِ، أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ ابْنَ أَبِي سُفْيَانَ، يَوْمَ عَاشُورَاءَ، عَامَ حَجَّ، عَلَى الْمِنْبَرِ، يَقُولُ: يَا أَهْلَ الْمَدِينَة أَيْنَ عُلَمَاؤُكُمْ سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: هذَا يَوْمُ عَاشُورَاءَ، وَلَمْ يُكْتَبْ عَلَيْكُمْ صِيَامُهُ، وَأَنَا صَائمٌ، فَمَنْ شَاءَ فَلْيَصُمْ وَمَنْ شَاءَ فَلْيُفْطِرْ
হুমাইদ ইব্নু ‘আবদুর রহমান (রহ.) হতে বর্ণিতঃ
যে বছর মু‘আবিয়া (রাঃ) হজ্জ করেন সে বছর ‘আশূরার দিনে (মসজিদে নাববীর) মিম্বারে তিনি (রাবী) তাঁকে বলতে শুনেছেন যে, হে মাদীনাহ্বাসীগণ! তোমাদের ‘আলিমগণ কোথায়? আমি আল্লাহর রাসূল (ﷺ)-কে বলতে শুনেছি যে, আজকে ‘আশূরার দিন, আল্লাহ তা‘আলা এর সাওম তোমাদের উপর ফারয করেননি বটে, তবে আমি (আজ) সাওম পালন করছি। যার ইচ্ছে সে সাওম পালন করুক, যার ইচ্ছে সে পালন না করুক।
সহীহুল বুখারী, পৰ্ব ৩০: সওম, অধ্যায় ৬৯, হাঃ ২০০৩; মুসলিম, পর্ব ১৩ : সওম, অধ্যায় ১৯, হাঃ ১১২৯
