১৩/৩৫. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৭১৪ - মাসে তিন দিন ও দাউদী সাওমের শিক্ষা
সাওম দাহর (একাধারে এক যুগ) সাওম করা ঐ ব্যক্তির জন্য নিষিদ্ধ, যার এর মাধ্যমে ক্ষতি হবে অথবা এর মাধ্যমে অন্যের হক নষ্ট হবে অথবা দুই ঈদে সাওম ভঙ্গ না করা এবং তাশরীকের দিনগুলোতে সাওম ভঙ্গ না করা এবং একদিন বিরতি দিয়ে সাওম করার ফাযায়েল।
দাউদী সাওম: একদিন রোজা, একদিন বিরতির ভারসাম্য
আল-লু'লু ওয়াল মারজান : ৭১৪
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৭১৪
حديث عَبْدِ اللهِ بْنِ عَمْرو، قَالَ: أُخْبِرَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنِّي أَقُولُ، وَاللهِ لأَصُومَنَّ النَّهَارَ وَلأَقُومَنَّ اللَّيْلَ مَا عِشْتُ؛ فَقُلْتُ لَهُ: قَدْ قُلْتُهُ، بِأَبِي أَنْتَ وَأُمِّي قَالَ: فَإِنَّكَ لاَ تَسْتَطِيع ذلِكَ، فَصُمْ وَأَفْطِرْ، وَقُمْ وَنَمْ، وَصُمْ مِنَ الشَّهْرِ ثَلاَثَةَ أَيَّامٍ، فَإِنَّ الْحَسَنَةَ بِعَشْرِ أَمْثَالِهَا، وَذلِكَ مِثْلُ صِيَامِ الدَّهْرِ قُلْتُ: إِنِّي أُطِيقُ أَفْضَلَ مِنْ ذلِكَ قَالَ: فَصُمْ يَوْمًا وَأَفْطِرْ يَوْمَيْنِ قُلْتُ: إِنِّي أُطِيقُ أَفْضَلَ مِنْ ذلِكَ قَالَ: فَصُمْ يَوْمًا وَأَفْطِرْ يَوْمًا، فَذَلِكَ صِيَامُ دَاوُدَ عَلَيْهِ السَّلاَمُ، وَهُوَ أَفْضَلُ الصِّيَامُ فَقُلْتُ: إِنِّي أُطِيقُ أَفْضَلَ مِنْ ذلِكَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لاَ أَفْضَلَ مِنْ ذلِكَ
‘আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (ﷺ)-এর নিকট আমার সম্পর্কে এ কথা পৌঁছে যায় যে, আমি বলেছি, আল্লাহর কসম, আমি যতদিন বেঁচে থাকব ততদিন সাওম পালন করব এবং রাতভর সালাত আদায় করব। তিনি আমাকে জিজ্ঞেস করায় আমি বললাম, আপনার উপর আমার পিতা-মাতা কুরবান হোন! আমি এ কথা বলেছি। তিনি বললেনঃ তুমি তো এরূপ করতে সক্ষম হবে না। বরং তুমি সাওম পালন কর ও ছেড়েও দাও, (রাতে) সালাত আদায় কর ও নিদ্রাও যাও। তুমি মাসে তিন দিন করে সাওম পালন কর, কারণ নেক কাজের ফল তার দশগুণ; এভাবেই সারা বছরের সাওম পালন হয়ে যাবে।আমি বললাম, আমি এর থেকে বেশি করার সামর্থ্য রাখি। তিনি বললেনঃ তাহলে একদিন সাওম পালন কর এবং দুইদিন ছেড়ে দাও। আমি বললাম, আমি এর হতে বেশি করার শক্তি রাখি। তিনি বললেনঃ তাহলে একদিন সাওম পালন কর আর একদিন ছেড়ে দাও। এ হল দাঊদ (আঃ)-এর সাওম এবং এ হল সর্বোত্তম (সাওম)। আমি বললাম, আমি এর চেয়ে বেশি করার সামর্থ্য রাখি। নবী (ﷺ) বললেনঃ এর চেয়ে উত্তম সাওম (রাখার পদ্ধতি) আর নেই।
সহীহুল বুখারী, পর্ব ৩০: সওম, অধ্যায় ৫৬, হাঃ ১৯৭৬; মুসলিম, পর্ব ১৩: সওম, অধ্যায় ৩৫, হাঃ ১১৫৯
অনুবাদের উৎস
- সংকলক:
- ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৭১৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবদুল্লাহ ইবনু আমর (রাঃ)-এর বেশি ইবাদতের ইচ্ছার কথা এসেছে। তিনি বলেছিলেন, জীবনে সবসময় সাওম রাখবেন এবং রাতভর সালাত আদায় করবেন। নবী (صلى الله عليه وسلم) তাকে বললেন, তুমি তা করতে সক্ষম হবে না। বরং সাওম রাখো এবং ছাড়ো, রাতে সালাত আদায় করো এবং ঘুমাও। এরপর তিনি মাসে তিন দিন সাওমের কথা বলেন, কারণ নেক কাজের বিনিময় দশগুণ। আবদুল্লাহ (রাঃ) আরও বেশি করতে চাইলে নবী (صلى الله عليه وسلم) দাউদী সাওমের কথা বলেন—একদিন সাওম, একদিন বিরতি। হাদিসে বলা হয়েছে, এর চেয়ে উত্তম সাওমের পদ্ধতি নেই।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- লাগাতার সাওম ও রাতভর ইবাদত সবার জন্য সহজ নয়।
- মাসে তিন দিন সাওমের বড় মূল্য হাদিসে এসেছে।
- দাউদী সাওম হলো একদিন সাওম ও একদিন বিরতির পদ্ধতি।
