১৩/৩৪. অধ্যায়ঃ
রমাযান মাস ছাড়া নবী (ﷺ)-এর সাওম পালন করা এবং প্রত্যেক মাসে সাওম করা মুস্তাহাব।
আল লু'লু ওয়াল মারজান : ৭১৩
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৭১৩
حديث ابْنِ عَبَّاسٍ، قَالَ: مَا صَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهْرًا كَامِلاً قَطُّ غَيْرَ رَمَضَانَ، وَيَصُومُ حَتَّى يَقُولَ الْقَائِلُ، لاَ وَاللهِ لاَ يُفْطِرُ؛ وَيُفْطِرُ حَتَّى يَقُولَ الْقَائِلُ، لاَ وَاللهِ لاَ يَصُومُ
ইব্নু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) রমাযান ব্যতীত কোন মাসে পুরা মাসের সাওম পালন করেননি। তিনি এমনভাবে (নফল) সওম পালন করতেন যে, কেউ বলতে চাইলে বলতে পারতো, আল্লাহর কসম! তিনি আর সাওম পালন পরিত্যাগ করবেন না। আবার এমনভাবে (নফল) সওম ছেড়ে দিতেন যে, কেউ বলতে চাইলে বলতে পারতো আল্লাহর কসম! তিনি আর সাওম পালন করবেন না।
সহীহুল বুখারী, পৰ্ব ৩০: সওম, অধ্যায় ৫৩, হাঃ ১৯৭১; মুসলিম, পর্ব ১৩ : সওম, অধ্যায় ৩৩, হাঃ ১১৫৭
