১৫/১৭. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৭৬১ - হজ্জে তামাত্তু ও ইহরাম খোলার শিক্ষা

ইহরামের প্রকারভেদ, আর তা হজ্জে ইফরাদ এবং তামাত্তু এবং কিরান এবং হজ্জ ও উমরাহকে যুক্ত করা বৈধ এবং হজ্জ কারেন আদায়কারী কখন তার ইহরাম থেকে হালাল হবে।

হজ্জে তামাত্তু: নবীর নির্দেশ মানার সহজ শিক্ষা

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৭৬১

حديث جَابِرِ بْنِ عَبْدِ اللهِ عَنْ عَطَاءٍ؛ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ، فِي أُنَاسٍ مَعَهُ، قَالَ: أَهْلَلْنَا، أَصْحَابَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْحَجِّ خَالِصًا لَيْسَ مَعَهُ عُمْرَةٌ قَالَ عَطَاءٌ، قَالَ جَابِرٌ: فَقَدِمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صُبْحَ رَابِعَةٍ مَضَتْ مِنْ ذِي الْحَجَّةِ، فَلَمَّا قَدِمْنَا أَمَرَنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَحِلَّ، وَقَالَ: أَحِلُّوا وَأَصِيبُوا مِنَ النِّسَاءَ قَالَ عَطَاءٌ، قَالَ جَابِرٌ وَلَمْ يَعْزِمْ عَلَيْهِمْ، وَلكِنْ أَحَلَّهُنَّ لَهُمْ؛فَبَلَغَهُ أَنَّا نَقُولُ: لَمَّا لَمْ يَكُنْ بَيْنَنَا وَبَيْنَ عَرَفَةَ إِلاَّ خَمْسٌ أَمَرَنَا أَنْ نَحِلَّ إِلَى نِسَائِنَا، فَنَأْتِي عَرَفَةَ تَقْطُر مَذَاكِيرُنَا الْمَذْيَ قَالَ، وَيَقُولَ جَابِرٌ، بِيَدِهِ هكَذَا، وَحَرَّكَهَا؛ فَقَامَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: قَدْ عَلِمْتُمْ أَنِّي أَتْقَاكُمْ للهِ وَأَصْدَقُكُمْ وَأَبَرُّكُمْ، وَلَوْلاَ هَدْيِي لَحَلَلْتُ كَمَا تَحِلُّونَ، فَحِلُّوا فَلَوِ اسْتَقْبَلْتُ مِنْ أَمْرِى مَا اسْتَدْبَرْتُ مَا أَهْدَيْتُ فَحَلَلْنَا وَسَمِعْنَا وَأَطَعْنَا

‘আত্বা (রহঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, আমি জাবির ইব্‌নু ‘আবদুল্লাহ্‌কে এ কথা বলতে শুনেছি যে, তাঁর সঙ্গে তখন আরো কিছু লোক ছিল। আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাহাবীগণ শুধু হজ্জের নিয়তে ইহ্‌রাম বেঁধেছিলাম। এর সঙ্গে ‘উমরাহ্‌র নিয়ত ছিল না। বর্ণনাকারী ‘আত্বা (রহঃ) বলেন, জাবির (রাঃ) বলেছেন, নবী (ﷺ) যিলহজ্জ মাসের চার তারিখ সকাল বেলায় (মাক্কাহয়) আগমন করলেন। এরপর আমরাও যখন আগমন করলাম, তখন নবী (ﷺ) আমাদেরকে ইহ্‌রাম খুলে ফেলার নির্দেশ দিলেন। তিনি বললেনঃ তোমরা ইহ্‌রাম খুলে ফেল এবং স্ত্রীদের সঙ্গে মিলিত হও। (রাবী) ‘আত্বা (রহঃ) বর্ণনা করেন, জাবির (রাঃ) বলেছেন, (স্ত্রীদের সঙ্গে যৌন সঙ্গম করা) তিনি তাদের উপর বাধ্যতামূলক করেননি বরং মুবাহ্ করে দিয়েছেন।এরপর তিনি অবগত হন যে, আমরা বলাবলি করছি: আমাদের ও আরাফার দিনের মাঝখানে মাত্র পাঁচদিন বাকি, তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে, আমরা ইহ্‌রাম খুলে স্ত্রীদের সঙ্গে মিলিত হই। তখন তো আমরা পৌঁছব আরাফায় আর আমাদের পুরুষাঙ্গ থেকে মযী ঝরতে থাকবে। ‘আত্বা বলেন, জাবির (রাঃ) এ কথা বোঝানোর জন্য হাত দিয়ে ইঙ্গিত করেছিলেন কিংবা হাত নেড়েছিলেন।রাসূলুল্লাহ্ (ﷺ) দাঁড়িয়ে বললেনঃ তোমরা জান, আমি তোমাদের মধ্যে আল্লাহ্‌কে অধিক ভয় করি, তোমাদের তুলনায় আমি অধিক সত্যবাদী ও নিষ্ঠাবান। আমার সঙ্গে যদি কুরবানীর পশু না থাকত, আমিও তোমাদের মত ইহরাম খুলে ফেলতাম। সুতরাং তোমরা ইহ্‌রাম খুলে ফেল। আমি যদি আমার কাজের পরিণাম আগে জানতাম যা পরে অবগত হয়েছি তবে আমি কুরবানীর পশু সঙ্গে আনতাম না। অতএব আমরা ইহ্‌রাম খুলে ফেললাম। নবী (ﷺ)-এর নির্দেশ শুনলাম এবং তাঁর আনুগত্য করলাম।

সহীহুল বুখারী, পর্ব ৯৬ : কুরআন ও হাদীসকে শক্তভাবে ধরে থাকা, অধ্যায় ১৭, হাঃ ৭৩৬৭; মুসলিম, পর্ব ১৫ : হাজ্জ, অধ্যায় ১৭, হাঃ ১২৪০

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৭৬১-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হজ্জে তামাত্তু ও ইহরাম খোলা। সাহাবীগণ শুরুতে শুধু হজ্জের নিয়তে ইহরাম বেঁধেছিলেন। মাক্কায় পৌঁছার পর নবী (صلى الله عليه وسلم) তাঁদের ইহরাম খুলে ফেলতে বলেন এবং স্ত্রীদের কাছে যাওয়াকে তাঁদের জন্য হালাল করে দেন। হাদিসে পরিষ্কার বলা হয়েছে, তিনি এটাকে বাধ্যতামূলক করেননি; বরং অনুমতি দিয়েছেন। সাহাবীদের মনে প্রশ্ন জাগে, আরাফার দিন কাছে থাকা অবস্থায় এভাবে হালাল হওয়া কি ঠিক হবে? তখন নবী (صلى الله عليه وسلم) তাঁদের জানান, তাঁর সঙ্গে কুরবানীর পশু না থাকলে তিনিও তাঁদের মতো হালাল হতেন। শেষে সাহাবীগণ নবীর কথা শুনলেন এবং আনুগত্য করলেন। এখানে প্রধান শিক্ষা হলো—হজ্জের বিধানে নবীর নির্দেশই অনুসরণের ভিত্তি।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • হজ্জের কাজে নবী (صلى الله عليه وسلم)-এর নির্দেশ শোনা ও মানা সাহাবীদের আমল ছিল।
  • কুরবানীর পশু সঙ্গে থাকলে ইহরাম খোলার বিধান আলাদা হতে পারে।
  • ধর্মীয় বিষয়ে নিজের অস্বস্তির চেয়ে রাসূলের নির্দেশকে গুরুত্ব দিতে হয়।
  • কোনো কাজ মুবাহ করা হলে সেটি বাধ্যতামূলক নয়—হাদিসে এ পার্থক্য দেখা যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন