১৫/১৭. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৭৬৩ - হজ্জ, উমরাহ ও তানঈমের শিক্ষা

ইহরামের প্রকারভেদ, আর তা হজ্জে ইফরাদ এবং তামাত্তু এবং কিরান এবং হজ্জ ও উমরাহকে যুক্ত করা বৈধ এবং হজ্জ কারেন আদায়কারী কখন তার ইহরাম থেকে হালাল হবে।

হজ্জে উমরাহ: তামাত্তু, হাদী ও তানঈমের বর্ণনা

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৭৬৩

حديث جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَهَلَّ وَأَصْحَابَهُ بِالْحَجِّ، وَلَيْسَ مَعَ أَحَدٍ مِنْهُمْ هَدْىٌ، غَيْرَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَطَلْحَةَ وَكَانَ عَلِيٌّ قَدِمَ مِنَ الْيَمَنِ وَمَعَهُ الْهَدْيُ، فَقَالَ: أَهْلَلْتُ بِمَا أَهَلَّ بِهِ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؛ وَأَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَذِنَ لأَصْحَابِهِ أَنْ يَجْعَلُوهَا عُمْرَةً، يَطُوفُوا بِالْبَيْتِ، ثُمَّ يُقَصِّرُوا وَيَحِلُّوا، إِلاَّ مَنْ مَعَهُ الْهَدْيُ، فَقَالُوا نَنْطَلِقُ إِلَى مِنًى وَذَكَرُ أَحَدِنَا يَقْطُرُ فَبَلَغَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: لَوِ اسْتَقْبَلْتُ مِنْ أَمْرِى مَا اسْتَدْبَرْتُ مَا أَهْدَيْتُ، وَلَوْلاَ أَنَّ مَعِي الْهَدْيَ لأَحْلَلْتُ وَأَنَّ عَائِشَةَ حَاضَتْ، فَنَسَكَتِ الْمَنَاسِكَ كُلَّهَا، غَيْرَ أَنَّهَا لَمْ تَطُفْ بِالْبَيْتِ؛ قَالَ: فَلَمَّا طَهُرَتْ وَطَافَتْ، قَالَتْ: يَا رَسُولَ اللهِ أَتَنْطَلِقُونَ بِعُمْرَةٍ وَحَجَّةٍ وَأَنْطَلِقُ بِالْحَجِّ فَأَمَرَ عَبْدَ الرَّحْمنِ بْنَ أَبِي بَكْرٍ أَنْ يَخْرُجَ مَعَهَا إِلَى التَّنْعِيمِ، فَاعْتَمَرَتْ بَعْدَ الْحَجِّ فِي ذِي الْحَجَّةوَأَنَّ سُرَاقَةَ بْنَ مَالِكِ بْنِ جُعْشُمٍ لَقِيَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ بِالْعَقَبَةِ وَهُوَ يَرْمِيهَا، فَقَالَ: أَلَكُمْ هذِهِ خَاصَّةً يَا رَسُولَ اللهِ قَالَ: لاَ، بَلْ لِلأَبَدِ

জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) ও তাঁর সাহাবীগণ হজ্জের ইহরাম বেঁধেছিলেন। নবী (ﷺ) ও তালহা (রাঃ) ব্যতীত কারো সাথে কুরবানীর পশু ছিল না। আর ‘আলী (রাঃ) ইয়ামান হতে এলেন এবং তাঁর সঙ্গে কুরবানীর পশু ছিল। তিনি বলেছিলেন, আল্লাহর রাসূল (ﷺ) যে বিষয়ে ইহরাম বেঁধেছেন, আমিও তার ইহরাম বাঁধলাম। নবী (ﷺ) এ ইহরামকে ‘উমরায় পরিণত করতে এবং তাওয়াফ করে এরপরে মাথার চুল ছোট করে হালাল হয়ে যেতে নির্দেশ দিলেন। তবে যাদের সঙ্গে কুরবানীর জানোয়ার রয়েছে (তারা হালাল হবে না)।তাঁরা বললেন, আমরা মিনার দিকে রওয়ানা হবো এমতাবস্থায় আমাদের কেউ স্ত্রীর সাথে সহবাস করে এসেছে। এ সংবাদ নবী (ﷺ)-এর নিকট পৌঁছলে তিনি বললেনঃ যদি আমি এ ব্যাপারে পূর্বে জানতাম, যা পরে জানতে পারলাম, তাহলে কুরবানীর জানোয়ার সঙ্গে আনতাম না। আর যদি কুরবানীর পশু আমার সাথে না থাকত অবশ্যই আমি হালাল হয়ে যেতাম। আর ‘আয়িশাহ্ (রাঃ)-এর ঋতু দেখা দিল। তিনি বায়তুল্লাহর তাওয়াফ ব্যতীত হজ্জের সব কাজই সম্পন্ন করে নিলেন।রাবী বলেন, এরপর যখন তিনি পাক হলেন এবং তাওয়াফ করলেন, তখন বললেন, হে আল্লাহর রাসূল! আপনারা তো হজ্জ এবং ‘উমরাহ উভয়টি পালন করে ফিরছেন, আমি কি শুধু হজ্জ করেই ফিরব? তখন আল্লাহর রাসূল (ﷺ) ‘আবদুর রহমান ইব্‌নু আবূ বাক্র (রাঃ)-কে নির্দেশ দিলেন তাঁকে সঙ্গে নিয়ে তান‘ঈমে যেতে। অতঃপর যুলহজ্জ মাসেই হজ্জ আদায়ের পর ‘আয়িশাহ্ (রাঃ) ‘উমরাহ আদায় করলেন।নবী (ﷺ) যখন জামরাতুল ‘আকাবায় কঙ্কর মারছিলেন তখন সুরাকা ইব্‌নু মালিক ইব্‌নু জু‘শুম (রাঃ)-এর নবী (ﷺ)-এর সঙ্গে সাক্ষাৎ হয়। তিনি বললেন, হে আল্লাহর রাসূল! এ হজ্জের মাসে ‘উমরাহ আদায় করা কি আপনাদের জন্য খাস? আল্লাহর রাসূল (ﷺ) বললেনঃ না, এতো চিরদিনের (সকলের) জন্য।

সহীহুল বুখারী, পর্ব ২৬ : উমরাহ, অধ্যায় ৬, হাঃ ১৭৮৫; মুসলিম, পর্ব ১৫ : হাজ্জ, অধ্যায় ১৭, হাঃ ১২১৬

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৭৬৩-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হজ্জে উমরাহ ও তামাত্তু। নবী (صلى الله عليه وسلم) ও সাহাবীগণ হজ্জের ইহরাম বেঁধেছিলেন। যাদের সঙ্গে কুরবানীর পশু ছিল না, তাঁদের হজ্জের ইহরাম উমরায় রূপান্তর করে তাওয়াফ, চুল ছোট করা এবং হালাল হওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু নবী (صلى الله عليه وسلم), তালহা (রাঃ) এবং আলী (রাঃ)-এর মতো যাদের সঙ্গে হাদী ছিল, তারা হালাল হননি। হাদিসে আয়িশা (রাঃ)-এর ঋতুর বিষয়ও আছে; তিনি বায়তুল্লাহর তাওয়াফ ছাড়া হজ্জের কাজ করেন, পরে পবিত্র হয়ে তাওয়াফ করেন এবং তানঈম থেকে উমরাহ করেন। শেষে সুরাকা (রাঃ)-এর প্রশ্নের উত্তরে নবী (صلى الله عليه وسلم) বলেন, হজ্জের মাসে উমরাহ শুধু তাঁদের জন্য নয়, বরং সব সময়ের জন্য।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • হজ্জের মাসে উমরাহ করার অনুমতি হাদিসে পরিষ্কারভাবে এসেছে।
  • যার সঙ্গে হাদী আছে, তার বিধান হাদী না থাকা ব্যক্তির মতো নয়।
  • ঋতুবতী নারী বায়তুল্লাহর তাওয়াফ ছাড়া হজ্জের কাজ করতে পারেন—এ বর্ণনায় তা দেখা যায়।
  • সাহাবীরা অস্পষ্ট বিষয়ে সরাসরি নবী (صلى الله عليه وسلم)-কে প্রশ্ন করতেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন