১৫/২২. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৭৬৬ - তাওয়াফ, সাঈ ও ইহরামের নির্দেশ

ইহরাম থেকে হালাল হয়ে যাওয়ার বিধান রহিত এবং তা পরিপূর্ণ করার নির্দেশ।

তাওয়াফ ও সাঈ: হজ্জে নবী (صلى الله عليه وسلم)-এর নির্দেশ

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৭৬৬

حديث أَبِي مُوسى رضي الله عنه، قَالَ: قَدِمْتُ عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ بِالْبَطْحَاءِ؛ فَقَالَ: أَحَجَجْتَ قُلْتُ: نَعَمْ، قَالَ: بِمَا أَهْلَلْتَ قُلْتُ: لَبَّيْكَ، بِإِهْلاَلٍ [ص: 44] كَإِهْلاَلِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: أَحْسَنْتَ، انْطَلِقْ فَطفْ بِالْبَيْتِ وَبِالصَّفَا وَالْمَرْوَةِ ثُمَّ أَتَيْتُ امْرَأَةً مِنْ نِسَاءِ بَنِي قَيْسٍ فَفَلَتْ رَأْسِي، ثُمَّ أَهْلَلْتُ بِالْحَجِّ؛فَكُنْتُ أُفْتِي بِهِ النَّاسَ حَتَّى خِلاَفَةِ عُمَرَ رضي الله عنه، فَذَكَرْتُهُ لَهُ، فَقَالَ: إِنْ نَأْخُذْ بِكِتَابِ اللهِ فَإِنَّهُ يَأْمُرُنَا بِالتَّمَامِ، وَإِنْ نَأْخُذْ بِسُنَّةِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَحِلَّ حَتَّى بَلَغَ الْهَدْىُ مَحِلَّهُ

আবূ মূসা (রাঃ) হতে বর্ণিতঃ

আমি 'বাতহা' নামক স্থানে আল্লাহর রাসূল (ﷺ)-এর নিকট গেলাম। তিনি বললেনঃ হজ্জ সমাধা করেছ? আমি বললাম, হাঁ। তিনি বললেনঃ কিসের জন্য ইহরাম বেঁধেছিলে? আমি বললাম, নবী (ﷺ)-এর মত ইহরাম বেঁধে আমি তালবিয়া পাঠ করেছি। তিনি বললেনঃ ভালই করেছ। যাও বায়তুল্লাহর তাওয়াফ কর এবং সাফা-মারওয়ার সা‘য়ী কর। এরপর আমি বনূ কায়স গোত্রের এক মহিলার নিকট এলাম। তিনি আমার মাথার উকুন বেছে দিলেন। অতঃপর আমি হজ্জের ইহরাম বাঁধলাম।(তখন হতে) ‘উমার (রাঃ)-এর খিলাফতকাল পর্যন্ত এ ভাবেই আমি লোকদের (হাজ্জ এবং ‘উমরাহ সম্পর্কে) ফাতাওয়া দিতাম। অতঃপর তাঁর সঙ্গে আমি এ বিষয়ে আলোচনা করলে তিনি বললেন, আমরা যদি আল্লাহর কিতাবকে অনুসরণ করি তাহলে তা আমাদের পূর্ণ করার নির্দেশ দেয়। আর যদি আল্লাহর রাসূল (ﷺ)-এর সুন্নতের অনুসরণ করি তাহলে তো (দেখি যে), আল্লাহর রাসূল (ﷺ) কুরবানীর জানোয়ার যথাস্থানে পৌঁছার আগে হালাল হননি।

সহীহুল বুখারী, পর্ব ২৫ : হাজ্জ, অধ্যায় ১২৫, হাঃ ১৭২৪; মুসলিম, পর্ব ১৫ : হাজ্জ, অধ্যায় ২২, হাঃ ১২২১

অনুবাদের উৎস

সংকলক:
ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৭৬৬-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় তাওয়াফ ও সাঈ। আবূ মূসা (রাঃ) বাতহা নামক স্থানে নবী (صلى الله عليه وسلم)-এর কাছে আসেন। নবী (صلى الله عليه وسلم) তাঁকে জিজ্ঞেস করেন, তিনি হজ্জ করেছেন কি না এবং কিসের জন্য ইহরাম বেঁধেছেন। আবূ মূসা (রাঃ) বলেন, তিনি নবী (صلى الله عليه وسلم)-এর মতো ইহরাম বেঁধে তালবিয়া পাঠ করেছেন। নবী (صلى الله عليه وسلم) তাঁর উত্তরকে ভালো বলেন এবং তাঁকে বায়তুল্লাহর তাওয়াফ ও সাফা-মারওয়ার সাঈ করতে বলেন। পরে তিনি চুলের উকুন বাছানোর ঘটনা বলেন এবং আবার হজ্জের ইহরাম বাঁধেন। হাদিসের শেষে উমার (রাঃ)-এর কথায় দেখা যায়, আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নাহ অনুসরণই আলোচনার মূল মানদণ্ড।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইহরামের নিয়ত সম্পর্কে জিজ্ঞেস করা ও জানা হজ্জের কাজে গুরুত্বপূর্ণ।
  • তাওয়াফ ও সাফা-মারওয়ার সাঈ হজ্জ-উমরাহর কাজের অংশ।
  • নবী (صلى الله عليه وسلم)-এর মতো ইহরাম করার ইচ্ছা সাহাবীদের মধ্যে ছিল।
  • বিধান বুঝতে কুরআন ও সুন্নাহর দিকেই ফিরে যেতে হয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন