১৫/২৩. অধ্যায়ঃ
হজ্জে তামাত্তু করা বৈধ।
আল লু'লু ওয়াল মারজান : ৭৬৭
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৭৬৭
حديث عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، قَالَ: أُنْزِلَتْ آيَةُ الْمُتْعَةِ فِي كِتَابِ اللهِ، فَفَعَلْنَاهَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَمْ يُنْزَلْ قُرْآنٌ يُحَرِّمُهُ، وَلَمْ يَنْهَ عَنْهَا حَتَّى مَاتَ قَالَ رَجُلٌ بِرَأْيِهِ مَا شَاءَ
ইমরান ইবনু হুসাইন (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, তামাত্তু’ এর আয়াত আল্লাহ্র কিতাবে অবতীর্ণ হয়েছে। এরপর আমরা নবী (ﷺ)-এর সঙ্গে তা করছি এবং এর নিষিদ্ধ ঘোষণা করে কুরআনের কোন আয়াত অবতীর্ণ হয়নি এবং নবী (ﷺ) ইন্তিকাল পর্যন্ত তা থেকে নিষেধও করেননি। এ ব্যাপারে এক ব্যক্তি নিজের ইচ্ছেনুযায়ী মতামত ব্যক্ত করেছেন।
সহীহুল বুখারী, পৰ্ব ৬৫; তাফসীর, অধ্যায় ৩৩, হাঃ ৪৫১৮; মুসলিম ১৫ : হাজ্জ, অধ্যায় ২৩, হাঃ ১২২৬
