১৫/২১. অধ্যায়ঃ
আরাফায় অবস্থান করা এবং আল্লাহ তা'আলার বাণী: “তখন ঐ স্থান থেকে যাত্রা কর লোকেরা যেখান থেকে যাত্রা করে।” (সূরা আল-বাকারা ২/১৯৯)
আল লু'লু ওয়াল মারজান : ৭৬৫
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৭৬৫
حديث جُبَيْرِ بْنِ مُطْعِمٍ قَالَ: أَضْلَلْتُ بَعِيرًا لِي، فَذَهَبْتُ أَطْلُبُهُ يَوْمَ عَرَفَةَ، فَرَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاقِفًا بِعَرَفَةَ، فَقُلْتُ: هذَا وَاللهِ مِنَ الْحُمْسِ، فَمَا شَأْنُهُ ههُنَا
জুবাইর ইব্নু মুত‘য়িম (রাঃ) হতে বর্ণিতঃ
আমি আমার একটি উট হারিয়ে ‘আরাফার দিনে তা তালাশ করতে লাগলাম। তখন আমি নবী (ﷺ)-কে ‘আরাফাহ্তে উকূফ করতে দেখলাম এবং বললাম, আল্লাহর কসম! তিনি তো কুরায়শ বংশীয়। এখানে তিনি কী করছেন?
সহীহুল বুখারী, পৰ্ব ২৫: হাজ্জ্ব, অধ্যায় ৯১, হাঃ ১৬৬৪; মুসলিম, পর্ব ১৫ : হাজ্জ, অধ্যায় ২১, হাঃ ১২২০
