১৫/৮৫. অধ্যায়ঃ
মাদীনার মর্যাদা, সেখানকার মাল-সম্পদে বরকতের জন্য নবী (ﷺ)-এর দোয়া, সে স্থান হারাম হওয়া, সেখানে শিকার করা, বৃক্ষ কর্তন করা নিষিদ্ধ এবং এর হারামের সীমারেখা।
আল লু'লু ওয়াল মারজান : ৮৬৫
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৮৬৫
حديث أَنَسٍ عَنْ عَاصِمٍ، قَالَ: قُلْتُ َلأنَسٍ أَحَرَّمَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ قَالَ: نَعَمْ مَا بَيْنَ كَذَا إِلَى كَذَا، لاَ يُقْطَعُ شَجَرُهَا، مَنْ أَحْدَثَ فِيهَا حَدَثًا فَعَلَيْهِ لَعْنَةُ اللهِ وَالْمَلاَئِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينقَالَ عَاصِمٌ: فَأَخْبَرَنِي مُوسى بْنُ أَنَسٍ أَنَّهُ قَالَ، أَوْ آوَى مُحْدِثًا
‘আসিম (রহ.) হতে বর্ণিতঃ
আমি আনাস (রাঃ)-কে জিজ্ঞেস করলাম যে, নবী (ﷺ) কি মাদীনাহ্কে হারাম (সংরক্ষিত এলাকা) হিসাবে ঘোষণা করেছিলেন? উত্তরে তিনি বললেন, হ্যাঁ, অমুক স্থান থেকে অমুক স্থান পর্যন্ত। এ এলাকার কোন গাছ কাটা যাবে না, আর যে ব্যক্তি এখানে বিদ্আত সৃষ্টি করবে তার উপর আল্লাহ্ তা‘আলা, ফেরেশতা ও সকল মানব সম্প্রদায়ের লা‘নাত। আসিম বলেন, আমাকে মূসা ইব্নু আনাস বলেছেন, বর্ণনাকারী (أَوْ آوَى مُحْدِثًا) কিংবা বিদ্আত সৃষ্টিকারীকে আশ্রয় দেয় বলেছেন।
সহীহুল বুখারী, পৰ্ব ৯৬: কুরআন ও হাদীসকে শক্তভাবে ধরে থাকা, অধ্যায় ৬, হ্যঃ ৭৩০৬; মুসলিম, পর্ব ১৫ : হাজ্জ্ব, অধ্যায় ৮৫, হাঃ ১৩৬৬
