১৫/৮৬. অধ্যায়ঃ
মাদীনায় অবস্থানের প্রতি উৎসাহ প্রদান এবং সেখানে বিপদাপদে ধৈর্য ধারণ।
আল লু'লু ওয়াল মারজান : ৮৭০
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৮৭০
حديث عَائِشَةَ، قَالَتْ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: اللهُمَّ حَبِّبْ إِلَيْنَا الْمَدِينَةَ كَمَا حَبَّبْتَ إِلَيْنَا مَكَّةَ أَوْ أَشَدَّ، وَانْقُلْ حُمَّاهَا إِلَى الْجُحْفَةِ، اللهُمَّ بَارِكْ لَنَا فِي مُدِّنَا وَصَاعِنَا
‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) দু‘আ করতেনঃ হে আল্লাহ! আপনি যেভাবে মাক্কাহ্কে আমাদের জন্য প্রিয় করে দিয়েছেন, মাদীনাহ্কেও সেভাবে অথবা এর চেয়ে অধিক আমাদের কাছে প্রিয় করে দিন। আর মাদীনাহ্র জ্বর ‘জুহফা’ নামক স্থানের দিকে সরিয়ে দিন। হে আল্লাহ! আপনি আমাদের মাপের ও ওযনের পাত্রে বারকাত দিন।
সহীহুল বুখারী, পৰ্ব ৮০: দু'আসমূহ, অধ্যায় ৪৩, হাঃ ৬৩৭২; মুসলিম, পর্ব ১৫ : হাজ্জ, অধ্যায় ৮৬, হাঃ ১৩৭৬
