১/৬৬. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৯১ - মুমিন ও মুসলিম বলার সূক্ষ্ম শিক্ষা
দুর্বল ঈমানের অধিকারী ব্যক্তিকে আকৃষ্ট করা এবং নির্দিষ্ট প্রমাণ ছাড়া কাউকে ঈমানদার বলা নিষিদ্ধ।
মুমিন না মুসলিম: মানুষের অন্তর নিয়ে সাবধান থাকার শিক্ষা
আল-লু'লু ওয়াল মারজান : ৯১
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৯১
حديث سَعْدٍ رضي الله عنه أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْطَى رَهْطًا وَسَعْدٌ جَالِسٌ، فَتَرَكَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلاً هُوَ أَعْجَبُهُمْ إِلَيَّ، فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ مَا لَكَ عَنْ فُلاَنٍ فَوَاللهِ إِنِّي لأَرَاهُ مُؤْمِنًا، فَقَالَ: أَوْ مُسْلِمًا فَسَكَتُّ قَلِيلاً ثُمَّ غَلَبَنِي مَا أَعْلَمُ مِنْهُ فَعُدْتُ لِمَقَالَتِي فَقُلْتُ: مَا لَكَ عَنْ فُلاَنٍ فَوَاللهِ إِنِّي لأَرَاهُ مُؤمِنًا فَقَالَ: أَوْ مُسْلِمًا فَسَكَتُّ قَلِيلاً ثُمَّ غَلَبَنِي مَا أَعْلَمُ مِنْهُ، فَعُدْتُ لِمَقَالَتِي، وَعَادَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ قَالَ: يَا سَعْدُ إِنِّي لأُعْطِي الرَّجُلَ، وَغَيْرُهُ أَحَبُّ إِلَيَّ مِنْهُ، خَشْيَةَ أَنْ يَكُبَّهُ اللهُ فِي النَّارِ
সা‘দ (রাঃ) হতে বর্ণিত হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (ﷺ) একদল লোককে কিছু দান করলেন। সা‘দ (রাঃ) সেখানে বসেছিলেন। সা‘দ (রাঃ) বলেন, আল্লাহর রাসূল (ﷺ) তাদের এক ব্যক্তিকে কিছু দিলেন না। সে ব্যক্তি আমার নিকট তাদের চেয়ে অধিক পছন্দের ছিল। তাই আমি আরজ করলাম, হে আল্লাহর রাসূল! অমুক ব্যক্তিকে আপনি বাদ দিলেন কেন? আল্লাহ্র শপথ! আমি তো তাকে মুমিন বলেই জানি। তিনি বললেনঃ না মুসলিম? তখন আমি কিছুক্ষণ নীরব থাকলাম।অতঃপর আমি তার সম্পর্কে যা জানি, তা (ব্যক্ত করার) প্রবল ইচ্ছে হলো। তাই আমি আমার বক্তব্য আবার বললাম, আপনি অমুককে দান থেকে বিরত রাখলেন? আল্লাহ্র শপথ! আমি তো তাকে মুমিন বলেই জানি। তিনি বললেনঃ ‘না মুসলিম?’ তখন আমি কিছুক্ষণ নীরব থাকলাম। তারপর আমি তার সম্পর্কে যা জানি তা (ব্যক্ত করার) প্রবল ইচ্ছে হলো। তাই আমি আমার বক্তব্য আবার বললাম। আল্লাহর রাসূল (ﷺ) পুনরায় সেই একই জবাব দিলেন। তারপর বললেনঃ ‘সা‘দ! আমি কখনো ব্যক্তি বিশেষকে দান করি, অথচ অন্যলোক আমার নিকট তার চেয়ে অধিক প্রিয়। তা এ আশঙ্কায় যে (সে ঈমান থেকে ফিরে যেতে পারে পরিণামে), আল্লাহ্ তা‘আলা তাকে অধোমুখে জাহান্নামে ফেলে দেবেন।
সহীহুল বুখারী, পর্ব ২: ঈমান, অধ্যায় ১৯, হাঃ ২৭; মুসলিম, পর্ব ১: ঈমান, অধ্যায় ৬৮, হাঃ ১৫০
অনুবাদের উৎস
- সংকলক:
- ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৯১-এর সারসংক্ষেপ
এই হাদিসে সা‘দ রাঃ-এর একটি ঘটনা এসেছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم কিছু লোককে দান করলেন, কিন্তু একজনকে দিলেন না। সা‘দ রাঃ মনে করতেন লোকটি তাদের চেয়ে বেশি প্রিয় এবং তাকে মুমিন বলেই জানতেন। তিনি বারবার বললে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেন, না, মুসলিম। এতে বোঝা যায়, মানুষের প্রকাশ্য ইসলাম ও অন্তরের ঈমান সম্পর্কে কথা বলায় সতর্কতা দরকার। পরে নবী صلى الله عليه وسلم বলেন, তিনি কখনো কাউকে দান করেন, অথচ অন্য কেউ তাঁর কাছে বেশি প্রিয় হতে পারে। কারণ তিনি আশঙ্কা করেন, কাউকে না দিলে সে ক্ষতিগ্রস্ত পথে যেতে পারে। এই হাদিস দান, নেতৃত্ব, মানুষের অন্তর এবং শব্দ ব্যবহারে বড় শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মানুষের অন্তরের অবস্থা নিয়ে নিশ্চিত দাবি করা ঠিক নয়।
- মুসলিম ও মুমিন শব্দ ব্যবহারে সতর্কতা আছে।
- দান কখনো মানুষের অবস্থার কথা ভেবে করা হতে পারে।
- প্রিয় ব্যক্তি সব সময় দান পাওয়ার প্রথম অধিকারী নাও হতে পারেন।
