১৮/১. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৯৩৭ - হায়েয অবস্থার তালাক গণ্য হবে কি—ইবনু উমার (রাঃ)-এর জবাব

কোন ঋতুবতী মহিলাকে তার বিনা অনুমতিতে তালাক দেয়া হারাম, যদি কেউ তার বিপরীত করে তাহলে তালাক হয়ে যাবে এবং তাকে তা ফিরিয়ে নিতে আদেশ করতে হবে।

হায়েযে তালাক গণনা: ইবনু উমার (রাঃ)-এর বর্ণনার শিক্ষা

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৯৩৭

حديث ابْنِ عُمَرَ عَنْ يُونُسَ بْنِ جُبَيْرٍ، قَالَ: سَأَلْتُ ابْنَ عُمَرَ؛ فَقَالَ طَلَّقَ ابْنُ عُمَرَ امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ، فَسَأَلَ عُمَرُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَمَرَهُ أَنْ يُرَاجِعَهَا، ثُمَّ يُطَلِّقَ مِنْ قُبُلِ عِدَّتِهَا؛ قُلْتُ: فَتَعْتَدُّ بِتِلْكَ التَّطْلِيقَةِ قَالَ: أَرَأَيْتَ إِنْ عَجَزَ وَاسْتَحْمَقَ

ইউনুস ইবনু যুবায়র (রহঃ) হতে বর্ণিতঃ

আমি ইবনু ‘উমার (রাঃ)-কে (হায়েজ অবস্থায় তালাক দেয়া সম্পর্কে) জিজ্ঞেস করলাম। তিনি বললেনঃ ইবনু ‘উমার (রাঃ) তাঁর স্ত্রীকে হায়েজ অবস্থায় তালাক দিলে, ‘উমার (রাঃ) নবী (ﷺ)-কে এ বিষয়ে জিজ্ঞেস করেন। তিনি স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য তাঁকে আদেশ দেন। এরপর বলেনঃ ইদ্দতের সময় আসলে সে তালাক দিতে পারে। রাবী বলেন, আমি বললাম, এ তালাক কি হিসাবে ধরা হবে? ইবনু ‘উমার (রাঃ) বললেনঃ তবে কি মনে করছ, যদি সে অক্ষম হয় বা বোকামী করে। (তাহলে দায়ী কে?)

সহীহুল বুখারী, পর্ব ৬৮ : তালাক (বিবাহ বিচ্ছেদ), অধ্যায় ৪৫, হাঃ ৫৩৩৩; মুসলিম, পর্ব ১৮ : তালাক, অধ্যায়, হাঃ ১৪৭১

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৯৩৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে ইউনুস ইবনু জুবাইর (রহ.) ইবনু ‘উমার (রাঃ)-কে হায়েয অবস্থায় তালাক সম্পর্কে জিজ্ঞেস করেন। ইবনু ‘উমার (রাঃ) তাঁর নিজের ঘটনার কথা বলেন—তিনি স্ত্রীকে হায়েয অবস্থায় তালাক দিয়েছিলেন, এরপর ‘উমার (রাঃ) নবী (صلى الله عليه وسلم)-কে জিজ্ঞেস করেন। নবী (صلى الله عليه وسلم) তাকে স্ত্রীকে ফিরিয়ে আনতে বলেন এবং ইদ্দতের সময় এলে তালাক দিতে বলেন। রাবী যখন জিজ্ঞেস করলেন, এ তালাক কি গণ্য হবে? ইবনু ‘উমার (রাঃ) এমন জবাব দিলেন, যাতে বোঝা যায় দায়িত্ব এড়িয়ে যাওয়া যায় না। এই হাদিস তালাকের বিষয়ে সাবধানতা শেখায়। অজ্ঞতা, তাড়াহুড়া বা বোকামি করে কাজ করলে তার দায় থেকে মানুষ মুক্ত হয়ে যায়—এমন ধারণা ঠিক নয়। এই শিক্ষা বাস্তব জীবনে পরিবার, সম্পর্ক ও সিদ্ধান্তকে আরও সতর্কভাবে দেখতে সাহায্য করে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • তালাকের বিষয়ে অজ্ঞতা বা তাড়াহুড়া বড় সমস্যা তৈরি করতে পারে।
  • ভুল সময়ে তালাক দিলে নবী (صلى الله عليه وسلم) ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন।
  • তালাকের দায় এড়ানোর মানসিকতা ঠিক নয়।
  • ইদ্দতের সময় ও নিয়ম জানা জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন