১৮/৪. অধ্যায়ঃ
যদি কেউ তার স্ত্রীকে তালাকের ইখতিয়ার দেয় তাহলে সেটা তালাক হবে না নিয়ত করা ব্যতীত।
আল লু'লু ওয়াল মারজান : ৯৪৩
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৯৪৩
حديث عَائِشَةَ، قَالَتْ: خَيَّرَنَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاخْتَرْنَا الله وَرَسُولَهُ، فَلَمْ يَعُدَّ ذَلِكَ عَلَيْنَا شَيْئًا
আয়িশাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহ্র রাসূল (ﷺ) আমাদের ইখতিয়ার দিলে আমরা আল্লাহ্ ও তাঁর রাসূলকেই গ্রহণ করলাম। আর এতে আমাদের ত্বলাক সাব্যস্ত হয়নি।
সহীহুল বুখারী, পূর্ব ৬৮ : ত্বালাক (বিবাহ বিচ্ছেদ), অধ্যায় ৫, হাঃ ৫২৬২; মুসলিম, পর্ব ১৮: ত্বলাক, অধ্যায় ৪, হাঃ ১৪৭৫
