২০/২. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৯৬০ - ওয়ালা ও আল্লাহর শর্তের গুরুত্ব
ওয়ালার মালিক হবে আযাদকারী।
বারীরাহ (রাঃ)-এর হাদিস: ওয়ালা মুক্তিদাতার অধিকার
আল-লু'লু ওয়াল মারজান : ৯৬০
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৯৬০
حديث عَائِشَةَ أَنَّ بَرِيرَةَ جَاءَتْ تَسْتَعِينُهَا فِي كِتَابَتِهَا، وَلَمْ تَكُنْ قَضَتْ مِنْ كِتَابَتِهَا شَيْئًا قَالَتْ لَهَا عَائِشَةُ: ارْجِعِي إِلَى أَهْلِكِ فَإِنْ أَحَبُّوا أَنْ أَقْضِيَ عَنْكِ كِتَابَتَكِ وَيَكُونَ وَلاَؤُكِ لِي فَعَلْتُ فَذَكَرَتْ ذلِكَ بَرِيرَةُ َلأهْلِهَا فَأَبَوْا، وَقَالُوا: إِنْ شَاءَتْ أَنْ تَحْتَسِبَ عَلَيْكِ فَلْتَفْعَلْ وَيَكُونَ وَلاَؤُكِ لَنَا؛فَذَكَرَتْ ذَلِكَ لِرَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لَهَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ابْتَاعِي فَأَعْتِقِي، فَإِنَّمَا الْوَلاَءُ لِمَنْ أَعْتَقَ قَالَ، ثُمَّ قَامَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: مَا بَالُ أُنَاسٍ يَشْتَرِطُونَ شُرُوطًا لَيْسَتْ فِي كَتَابِ اللهِ، مَنِ اشْتَرَطَ شَرْطًا لَيْسَ فِي كِتَابِ اللهِ فَلَيْسَ لَهُ، وَإِنْ شَرَطَ مِائَةَ شَرْطٍ، شَرْطُ اللهِ أَحَقُّ وَأَوْثَقُ
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
বারীরাহ (রাঃ) একবার তার মুকাতাবাতের ব্যাপারে সাহায্য চাইতে আসলেন। তখন পর্যন্ত তিনি মুকাতাবাতের অর্থ হতে কিছুই আদায় করেননি। ‘আয়িশা (রাঃ) তাকে বললেন, তুমি তোমার মালিকের কাছে ফিরে যাও। তারা সম্মত হলে আমি তোমার মুকাতাবাতের প্রাপ্য পরিশোধ করে দিব। আর তোমার ওয়ালার (অভিভাবকের) অধিকার আমার হবে। বারীরাহ (রাঃ) কথাটি তার মালিকের কাছে পেশ করলেন। কিন্তু তারা তা অস্বীকার করল এবং বলল, তিনি যদি তোমাকে মুক্ত করে সওয়াব পেতে চান, তবে করতে পারেন। ওয়ালা আমাদেরই থাকবে। ‘আয়িশা (রাঃ) বিষয়টি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে পেশ করলে তিনি বললেন, তুমি খরিদ করে মুক্ত করে দাও। কেননা, যে মুক্ত করবে, সেই ওয়ালার অধিকারী হবে।(রাবী) বলেন, তারপর রাসূলুল্লাহ্ (ﷺ) (সাহাবীগণের সমাবেশে) দাঁড়িয়ে বললেন, মানুষের কী হল, এমন সব শর্ত তারা আরোপ করে, যা আল্লাহ্র কিতাবে নেই। যে এমন সব শর্তারোপ করবে, যা আল্লাহ্র কিতাবে নেই, তা তার জন্য প্রযোজ্য হবে না; যদিও সে শতবার শর্তারোপ করে। কেননা, আল্লাহ্র দেয়া শর্তই সঠিক এবং নির্ভরযোগ্য।
সহীহুল বুখারী, পর্ব ৫০ : চুক্তিবদ্ধ দাসের বর্ণনা, অধ্যায় ২, হাঃ ২৫৬১; মুসলিম, পর্ব ২০: ‘ইতক (মুক্তি), অধ্যায় ২, হাঃ ১৫০৪
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৯৬০-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো মুকাতাবাত, দাসমুক্তি, ওয়ালা এবং অবৈধ শর্ত। বারীরাহ (রাঃ) তাঁর মুকাতাবাতের অর্থ পরিশোধে সাহায্য চাইতে ‘আয়িশা (রাঃ)-এর কাছে আসেন। ‘আয়িশা (রাঃ) বলেন, মালিকরা সম্মত হলে তিনি অর্থ পরিশোধ করবেন এবং ওয়ালার অধিকার তাঁর হবে। কিন্তু মালিকরা চাইল, মুক্তির সওয়াব ‘আয়িশা (রাঃ) পেলেও ওয়ালা তাদের থাকুক। বিষয়টি রাসূলুল্লাহ্ (صلى الله عليه وسلم)-এর কাছে গেলে তিনি বলেন, তাঁকে কিনে মুক্ত করে দাও, কারণ ওয়ালা সেই ব্যক্তির, যে মুক্ত করে। পরে তিনি দাঁড়িয়ে বলেন, মানুষ এমন শর্ত দেয় কেন, যা আল্লাহর কিতাবে নেই। আল্লাহর কিতাবে নেই এমন শর্ত কার্যকর নয়, শতবার করা হলেও নয়। হাদিসটি শেখায়, চুক্তি ও সাহায্যের ক্ষেত্রেও আল্লাহর বিধানই আসল মাপকাঠি।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- যে মুক্ত করে, ওয়ালার অধিকার তার—হাদিসে এ কথা স্পষ্ট।
- আল্লাহর কিতাবে নেই এমন শর্ত কার্যকর নয়।
- সহায়তা করতে গিয়েও শরয়ি অধিকার মানতে হয়।
- চুক্তিতে অন্যায় বা ভিত্তিহীন শর্ত রাখা উচিত নয়।
