২০/২. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৯৬১ - বারীরার ঘটনায় ওয়ালা, সদাকা ও হাদিয়ার বিধান

ওয়ালার মালিক হবে আযাদকারী।

বারীরার হাদিস: ওয়ালা, সদাকা ও হাদিয়ার গুরুত্বপূর্ণ শিক্ষা

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৯৬১

حديث عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ: كَانَ فِي بَرِيرَةَ ثَلاَثُ سُنَنٍ: إِحْدَى السُّنَنِ أَنَّهَا أُعْتِقَتْ فَخُيِّرَتْ فِي زَوْجِهَا، وَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: الْوَلاَءُ لِمَنْ أَعْتَقَ وَدَخَلَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالْبُرْمَةُ تَفُورُ بِلَحْمٍ، فَقُرِّبَ إِلَيْهِ خُبْزٌ وَأُدْمٌ مِنْ أُدْمِ الْبَيْتِ؛ [ص: 130] فَقَالَ: أَلَمْ أَرَ الْبُرْمَةَ فِيهَا لَحْمٌ قَالُوا: بَلَى، وَلكِنْ ذَلِكَ لَحْمٌ تُصُدِّقَ بِهِ عَلَى بَرِيرَةَ، وَأَنْتَ لاَ تَأْكُلُ الصَّدَقَةَ؛ قَالَ: عَلَيْهَا صَدَقَةٌ وَلَنَا هَدِيَّةٌ

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, বারীরার মাধ্যমে (শারী‘আতের) তিনটি বিধান জানা গেছে।এক. তাকে আযাদ করা হলো, এরপর তাকে তার স্বামীর সাথে থাকা বা না থাকার ইখ্‌তিয়ার দেয়া হলো।দুই. আল্লাহ্‌র রাসূল (ﷺ) বলেন, আযাদকারী আযাদকৃত গোলামের পরিত্যক্ত সম্পত্তির মালিক হবে।তিন. আল্লাহ্‌র রাসূল (ﷺ) ঘরে প্রবেশ করলেন, দেখতে পেলেন ডেগে গোশ্‌ত উথলে উঠছে। তাঁর কাছে রুটি ও ঘরের অন্য তরকারী উপস্থিত করা হলো। তখন তিনি বললেনঃ গোশ্‌তের পাত্র দেখছি না যে যার ভিতর গোশ্‌ত ছিল? লোকেরা জবাব দিল, হ্যাঁ, কিন্তু সে গোশ্‌ত বারীরাকে সদাকাহ হিসাবে দেয়া হয়েছে। আর আপনি তো সদাকাহ খান না? তিনি বললেনঃ তার জন্য সদাকাহ, আর আমাদের জন্য এটা হাদিয়া।

সহীহুল বুখারী, পর্ব ৬৮ : ত্বালাক (বিবাহ বিচ্ছেদ), অধ্যায় ১৪, হাঃ ৫২৭৯; মুসলিম, পর্ব ২০: ইতক (মুক্তি), অধ্যায় ২, হাঃ ১৫০৪

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৯৬১-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো ওয়ালা, আযাদ করা, সদাকা ও হাদিয়া। বারীরার হাদিসে তিনটি বিষয় পরিষ্কারভাবে এসেছে। প্রথমত, দাসী আযাদ হওয়ার পর তাকে স্বামীর সঙ্গে থাকা বা না থাকার ইখতিয়ার দেওয়া হয়েছিল। দ্বিতীয়ত, রাসূল (صلى الله عليه وسلم) বলেছেন, ওয়ালা বা আযাদ সূত্রের অধিকার তারই, যে আযাদ করে। তৃতীয়ত, যে গোশত বারীরাকে সদাকা হিসেবে দেওয়া হয়েছিল, তা রাসূল (صلى الله عليه وسلم)-এর জন্য হাদিয়া হিসেবে গণ্য হয়েছে, কারণ বারীরা সেটি পেয়েছিল নিজের অধিকার হিসেবে। এই হাদিস আমাদের শেখায়, একই জিনিসের বিধান প্রাপকের অবস্থার কারণে বদলাতে পারে। তাই সদাকা, হাদিয়া ও অধিকার বুঝে আমল করা জরুরি।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আযাদ হওয়ার পর বারীরাকে স্বামীর ব্যাপারে ইখতিয়ার দেওয়া হয়েছিল।
  • ওয়ালা বা আযাদ সূত্রের অধিকার আযাদকারীর জন্য নির্ধারিত।
  • বারীরার জন্য যা সদাকা ছিল, রাসূল (صلى الله عليه وسلم)-এর জন্য তা হাদিয়া হিসেবে গণ্য হয়েছে।
  • কোন বস্তু কার হাতে কীভাবে এসেছে, তা বিধান বুঝতে গুরুত্বপূর্ণ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন