২১/১২. অধ্যায়ঃ
যে বিক্রয়ে ধোঁকা দেয়।
আল লু'লু ওয়াল মারজান : ৯৮১
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৯৮১
حديث عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، أَنَّ رَجُلاً ذَكَرَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ يُخْدَعُ فِي الْبُيُوعِ، فَقَالَ: إِذَا بَايَعْتَ فَقُلْ لاَ خِلاَبَةَ
আব্দুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
এক সাহাবী নবী (ﷺ)-এর নিকট উল্লেখ করলেন যে, তাকে ক্রয়-বিক্রয়ে ধোঁকা দেয়া হয়। তখন তিনি বললেন, যখন তুমি ক্রয়-বিক্রয় করবে তখন বলে নিবে কোন প্রকার ধোঁকা নেই।
সহীহুল বুখারী, পর্ব ৩৪ : ক্ৰয়-বিক্রয়, অধ্যায় ৪৮, হাঃ ২১১৭; মুসলিম, পূর্ব ২১: ক্ৰয়-বিক্ৰয়, অধ্যায় ১২, হাঃ ১৫৩৩
