৪/২১. অধ্যায়ঃ
তিলাওয়াতের সিজদা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১০৩০-[৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১০৩০-[৮]
وَعَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ: قُلْتُ يَا رَسُولَ اللّهِ فُضِّلَتْ سُورَةُ الْحَجِّ بِأَنَّ فِيهَا سَجْدَتَيْنِ؟ قَالَ: «نَعَمْ وَمَنْ لَمْ يَسْجُدْهُمَا فَلَا يَقْرَأْهُمَا». رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ وَقَالَ: هذَا حَدِيثٌ لَيْسَ إِسْنَادُه بِالْقَوِيِّ. وَفِي «الْمَصَابِيحِ» : «فَلَا يَقْرَأْهَا» كَمَا فِي شَرْحِ السُّنَّةِ
‘উক্ববাহ্ ইবনু ‘আমির (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আবেদন করলাম, হে আল্লাহর রাসূল! সূরা আল হাজ্জ-এর কি দুইটি সিজদাহ করার কারণে এমন মর্যাদা? জবাবে তিনি (ﷺ) বললেন, হ্যাঁ। যে ব্যক্তি এ দুইটি সিজদাহ করবে না সে যেন এ দুইটি আয়াত তিলাওয়াত না করে। (আবূ দাঊদ, তিরমিযী; ইমাম তিরমিযী বলেন, এ হাদীসের সূত্র মজবুত নয়। আর মাসাবীহ হতে শারহুস্ সুন্নাহ্র মতো “সে দু'’টো সাজদার আয়াত যেন না পড়ে”-এর স্থলে “'তাহলে সে যেন এ সূরাকে না পড়ে” এসেছে।) [১]
[১] য‘ঈফ : আবূ দাঊদ ১৪০২, আত্ তিরমিযী ৫৭৮, য‘ঈফ আল জামি‘ ৩৯৮২। কারণ এর সানাদে ‘আবদুল্লাহ বিন লিহ্ইয়্যাহ্ একজন দুর্বল রাবী।
