১/৩. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১১১-[৩৩] - নাবালেগ সন্তানের ব্যাপারে আল্লাহর জ্ঞান
তাকদীরের প্রতি ঈমান - দ্বিতীয় অনুচ্ছেদ
নাবালেগ সন্তানের হুকুম ও আল্লাহর জ্ঞান
মিশকাতুল মাসাবীহ : ১১১-[৩৩]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১১১-[৩৩]
وَعَنْ عَائِشَةَ رَضِىَ اللهُ عَنْهَا قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللهِ ذَرَارِيُّ الْمُؤْمِنِينَ؟ قَالَ مِنْ اۤبَائِهِمْ فَقُلْتُ يَا رَسُولَ اللهِ بِلَا عَمَلٍ؟ قَالَ اللّهُ أَعْلَمُ بِمَا كَانُوا عَامِلِينَ قُلْتُ فَذَرَارِيُّ الْمُشْرِكِينَ؟ قَالَ مِنْ اۤبَائِهِمْ قُلْتُ بِلَا عَمَلٍ قَالَ اللّهُ أَعْلَمُ بِمَا كَانُوا عَامِلِينَ. رَوَاهُ أَبُوْ دَاوٗدَ
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল! মু’মিনদের (নাবালেগ) বাচ্চাদের (জান্নাত-জাহান্নাম সংক্রান্ত ব্যাপারে) কী হুকুম? তিনি (ﷺ) উত্তরে বললেন, তারা বাপ-দাদার অনুসারী হবে। আমি বললাম, কোন (নেক) আমাল ছাড়াই? তিনি বললেন, আল্লাহ অনেক ভাল জানেন, তারা জীবিত থাকলে কী ‘আমাল করত। আমি আবার জিজ্ঞেস করলাম, আচ্ছা মুশরিকদের (নাবালেগ) বাচ্চাদের কী হুকুম? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তারাও তাদের বাপদাদার অনুসারী হবে। (অবাক দৃষ্টিতে) আমি জিজ্ঞেস করলাম, কোন (বদ) ‘আমাল ছাড়াই? উত্তরে রাসূল (ﷺ) বললেন, সে বাচ্চাগুলো বেঁচে থাকলে কী ‘আমাল করত, আল্লাহ খুব ভাল জানেন। [১]
[১] সহীহ : আবূ দাঊদ ৪০৮৯। শায়খ আলবানী (রহঃ) বলেন : হাদীসটি দু’টি সানাদে বর্ণিত যার একটি সহীহ।
মিশকাতুল মাসাবীহ হাদিস ১১১-[৩৩]-এর সারসংক্ষেপ
এই হাদিসে আয়িশা (রাঃ) রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে মু’মিনদের নাবালেগ সন্তান সম্পর্কে জিজ্ঞেস করেন। নবী (صلى الله عليه وسلم) বলেন, তারা তাদের বাপ-দাদার অনুসারী হবে। যখন জিজ্ঞেস করা হলো—আমল ছাড়াই? তিনি বলেন, আল্লাহ ভালো জানেন, তারা বেঁচে থাকলে কী আমল করত। এরপর মুশরিকদের নাবালেগ সন্তান সম্পর্কেও একই ধরনের প্রশ্ন করা হয়। উত্তরেও তিনি বলেন, আল্লাহ ভালো জানেন, তারা জীবিত থাকলে কী আমল করত। হাদিসের মূল শিক্ষা হলো, অদেখা বিষয়ে চূড়ান্ত জ্ঞান আল্লাহর। শিশুদের পরিণতি নিয়ে আবেগী সিদ্ধান্ত না নিয়ে নবীজির কথার সীমায় থাকা দরকার। আল্লাহর জ্ঞান, তাকদীর এবং ন্যায়বিচারের উপর ভরসা রাখাই এখানে প্রধান শিক্ষা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- অদেখা বিষয়ে আল্লাহর জ্ঞান পূর্ণ।
- নাবালেগ সন্তানের পরিণতি নিয়ে নবীজির ভাষার সীমা মানা দরকার।
- আমল না হওয়া সত্ত্বেও আল্লাহ জানেন তারা বাঁচলে কী করত।
- তাকদীর ও আখিরাতের বিষয়ে বিনয়ী থাকা জরুরি।
