১/৩. অধ্যায়ঃ
তাকদীরের প্রতি ঈমান - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১১০-[৩২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১১০-[৩২]
وَعَنْ مَطَرِ بْنِ عُكَامِسٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ إِذَا قَضَى اللّهُ لِعَبْدٍ أَنْ يَمُوتَ بِأَرْضٍ جَعَلَ لَه إِلَيْهَا حَاجَةً. رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ
মাত্বার ইবনু ‘উকামিস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহ তা‘আলা যখন তাঁর কোন বান্দার নির্ধারিত কোন জায়গায় মৃত্যুর ফায়সালা করেন, তখন সে জায়গায় তার যাওয়ার জন্য একটি প্রয়োজনও তৈরি করে দেন। [১]
[১] সহীহ : আহমাদ ২০৯৮০, তিরমিযী ২০৭২, সহীহুল জামি‘ ৭৩৫০।
