৪/২৭. অধ্যায়ঃ
ইমামের দায়িত্ব - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১১৪০-[৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১১৪০-[৮]
وَعَن عَائِشَة قَالَتْ: لَمَّا ثَقُلَ رَسُولُ اللّهِ ﷺ جَاءَ بِلَالٌ يُوْذِنُه بِالصَّلَاةِ فَقَالَ: «مُرُوا أَبَا بَكْرٍ أَنْ يُصَلِّيَ بِالنَّاسِ» فَصَلّى أَبُو بَكْرٍ تِلْكَ الْأَيَّامَ ثُمَّ إِنَّ النَّبِيَّ ﷺ وَجَدَ فِي نَفْسِه خِفَّةً فَقَامَ يُهَادى بَيْنَ رَجُلَيْنِ وَرِجْلَاهُ يَخُطَّانِ فِي الْأَرْضِ حَتّى دَخَلَ الْمَسْجِدَ فَلَمَّا سَمِعَ أَبُوْ بَكْرٍ حِسَّه ذَهَبَ يَتَأَخَّرُ فَأَوْمَأَ إِلَيْهِ رَسُولُ اللّهِ ﷺ أَنْ لَا يتَأَخَّرَ فجَاءَ حَتّى يَجْلِسَ عَن يسَارِ أبي بَكْرٍ فَكَانَ أَبُو بَكْرٍ يُصَلِّىْ قَائِمًا وَكَانَ رَسُولُ اللّهِ ﷺ يُصَلِّىْ قَاعِدًا يَقْتَدِىْ أَبُو بَكْرٍ بِصَلَاةِ رَسُولِ اللّهِ ﷺ وَالنَّاسُ يَقْتَدُوْنَ بِصَلَاة أِبِيْ بَكْرِ. (مُتَّفَقٌ عَلَيْهِ) وَفِي رِوَايَةٍ لَهُمَا: يُسْمِعُ أَبُو بَكْرٍ النَّاسَ التَّكْبِيْرَ
আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) খুব অসুস্থ হয়ে পড়লেন। এমন সময় একদিন বিলাল (রাঃ) সালাত আদায়ের জন্যে রাসূলুল্লাহকে (ﷺ) ডাকতে আসলেন। নবী (ﷺ) বললেন: আবু বকরকে লোকদের সালাত আদায় করাতে বলো। ফলে আবু বাকর ও সে কয়দিনের (সতর বেলা) সালাত আদায় করালেন। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) একদিন একটু সুস্থতা মনে করলেন। তিনি দুই সহাবীর কাধে ভর দিয়ে দুইপা মাটির সাথে হেঁচড়িয়ে সালাতের জন্যে মসজিদে আসলেন। মসজিদে প্রবেশ করলে আবু বকর (রাঃ) রাসূলের (ﷺ) আগমন টের পেলেন ও পিছু হটতে আরম্ভ করলেন। রাসূলুল্লাহ (ﷺ) তা দেখে সেখান থেকে সরে না আসার জন্যে আবু বাকরকে ইঙ্গিত করলেন।এরপর তিনি আসলেন এবং আবু বাকরের বাম পাশে বসে গেলেন। আর আবু বাকর দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) ৰসে বসে সালাত আদায় করলেন। আবু বাকর রাসূলুল্লাহ (ﷺ)-এর সালাতের ইকতিদা করছেন।আর লোকেরা আবু বকরের সালাতের ইকতেদা করে চলছেন। (বুখারী, মুসলিম; উভয়ের আর এক বর্ণনা সূত্রে আছে, আবু বকর লোকদেরকে রাসূলের তাকবীর স্বজোড়ে শুনাতে লাগলেন )” [১]
[১] সহীহ : বুখারী ৬৮৭-৭১৩, মুসলিম ৪১৮।
