৪/২৭. অধ্যায়ঃ
ইমামের দায়িত্ব - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১১৪১-[৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১১৪১-[৯]
وَعَنْ أَبِىْ هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: أَمَا يَخْشَى الَّذِىْ يَرْفَعُ رَأْسَه قَبْلَ الْإِمَامِ أَنْ يُحَوِّلَ اللّهُ رَأْسَه رَأْسَ حِمَارٍ. (مُتَّفَقٌ عَلَيْهِ)
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে লোক ইমামের পূর্বে (রুকু’ সিজদা হতে) মাথা উঠায় সে কি এ বিষয়ের ভয় করে না যে, আল্লাহ তা’আলা তার মাথাকে পরিবর্তন করে গাধার মাথায় পরিণত করবেন। (বুখারী, মুসলিম) [১]
[১] সহীহ : বুখারী ৬৯১, মুসলিম ৪২৭।
