৪/২৮. অধ্যায়ঃ
মুক্তাদির ওপর ইমামের যা অনুসরণ করা কর্তব্য এবং মাসবুকের হুকুম - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১১৪৯-[৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১১৪৯-[৮]
وَعنهُ قَالَ: الَّذِىْ يَرْفَعُ رَأْسَه وَيَخْفِضُه قَبْلَ الْإِمَامِ فَإِنَّمَا ناصيته بيد الشَّيْطَان. رَوَاهُ مَالك
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
যে লোক (রুকু ও সিজদায়) ইমামের পূর্বে নিজের মাথা উঠিয়ে ফেলে অথবা ঝুঁকিয়ে ফেলে তবে মনে করতে হবে তার কপাল শায়ত্বনের হাতে। (মালিক) [১]
[১] য‘ঈফ : মালিক ৩০৬; কারণ এর সানাদটি সমালোচিত।
