৪/২৮. অধ্যায়ঃ
মুক্তাদির ওপর ইমামের যা অনুসরণ করা কর্তব্য এবং মাসবুকের হুকুম - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১১৪২-[১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১১৪২-[১]
عَنْ عَلِيٍّ وَمُعَاذِ بْنِ جَبَلٍ رَضِيَ اللّهُ عَنْهُمَا قَالَا: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «إِذَا أَتى أَحَدُكُمْ الصَّلَاةَ وَالْإِمَامُ عَلى حَالٍ فَلْيَصْنَعْ كَمَا يَصْنَعُ الْإِمَامُ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هذَا حَدِيثٌ غَرِيبٌ
‘আলী ও মু‘আয ইবনু জাবাল (রাঃ) হতে বর্ণিতঃ
তাঁরা বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কোনও লোক যখন জামাতের সালাতে শরীক হওয়ার জন্য আসবে তখন ইমাম যে অবস্থায় থাকবে ও যে কাজ করবে সেও সে কাজ করবে। (তিরমিযী; তিনি বলেন হাদিসটি গরীব) [১]
[১] সহীহ : আত্ তিরমিযী ৫৯১, সহীহ আল জামি‘ ২৬১, মু‘জাম আল কাবীর লিত্ব ত্ববারানী ২০/২৬৭।
