৪/২৮. অধ্যায়ঃ
মুক্তাদির ওপর ইমামের যা অনুসরণ করা কর্তব্য এবং মাসবুকের হুকুম - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১১৪৩-[২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১১৪৩-[২]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «إِذَا جِئْتُمْ إِلَى الصَّلَاةِ وَنَحْنُ سُجُودٌ فَاسْجُدُوا وَلَا تَعُدُّوهُ شَيْئًا وَمَنْ أَدْرَكَ رَكْعَةً فَقَدْ أدْرَكَ الصَّلَاةَ» . رَوَاهُ أَبُو دَاوُدَ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) এরশাদ করেছেনঃ তোমরা জামা’আতে শরীক হওয়ার জন্য সালাতে আসলে আমাদেরকে সাজদাহ্ অবস্থায় পেলে তোমরাও সাজদায় যাও। আর এ সিজদাকে (কোন রাক’আত) হিসেবে গণ্য করবে না। তবে যে লোক (ইমামের সাথে) এক রাক’আত প্রাপ্ত হবে সে সম্পূর্ণ সালাত পেয়ে গেল। (আবু দাঊদ) [১]
[১] হাসান : আবূ দাঊদ ৮৯৩, দারাকুত্বনী ১৩১৪, মুসতাদরাক আল হাকিম ১০১২, ইরওয়া ৪৯৬।
