৪/৩০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১১৮৭-[২১] - জুমুআর পরে দুই ও চার রাকআত
সুন্নাত ও এর ফজিলত - দ্বিতীয় অনুচ্ছেদ
জুমুআর পরে দুই ও চার রাকআত সুন্নাতের বর্ণনা
মিশকাতুল মাসাবীহ : ১১৮৭-[২১]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১১৮৭-[২১]
وَعَنْ عَطَاءٍ قَالَ: كَانَ ابْنُ عُمَرَ إِذَا صَلَّى الْجُمُعَةَ بِمَكَّةَ تَقَدَّمَ فَصَلّى رَكْعَتَيْنِ ثُمَّ يَتَقَدَّمُ فَيُصَلِّىْ أَرْبَعًا وَإِذَا كَانَ بِالْمَدِينَةِ صَلَّى الْجُمُعَةَ ثُمَّ رَجَعَ إِلى بَيْتِهفَصَلّى رَكْعَتَيْنِ وَلَمْ يُصَلِّ فِي الْمَسْجِدِ فَقِيلَ لَه. فَقَالَ: كَانَ رَسُولُ اللّهِ ﷺ يَفْعَلُه.رَوَاهُ أَبُو دَاوُدَ وَفِي رِوَايَةِ التِّرْمِذِيِّ قَالَ: رَأَيْتُ ابْنَ عُمَرَ صَلّى بَعْدَ الْجُمُعَةِ رَكْعَتَيْنِ ثمَّ صَلّى بَعْدَ ذلِكَ أَرْبَعًا
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
‘আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) যখন মাক্কায় জুমু’আর সালাত আদায় করতেন (তখন জুমু’আর ফার্য সালাত শেষ হবার পর) একটু সামনে এগিয়ে যেতেন এবং দুই রাক্’আত সালাত আদায় করতেন। এরপর আবার সামনে এগিয়ে যেতেন ও চার রাক্’আত সালাত আদায় করতেন। আর তিনি যখন মাদীনাতে ছিলেন, জুমু’আর সালাতের ফার্য আদায় করে নিজের বাড়িতে চলে যেতেন। ঘরে দুই রাক্’আত সালাত আদায় করতেন, মসজিদে (ফার্জ সালাত ব্যতীত কোন) সালাত আদায় করতেন না। এর কারণ সম্পর্কে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এমনই করতেন। আবূ দাঊদ, আর তিরমিযীর বর্ণনার ভাষা হলো, ‘আত্বা বললেন, আমি ইবনু উমরকে দেখেছি যে, তিনি জুমু’আর পরে দুই রাক্’আত সালাত আদায় করে আবার চার রাক্’আত আদায় করতেন। [১]
[১] সহীহ : আবূ দাঊদ ১১৩০, আত্ তিরমিযী ৫২৩, সুনান আল কুবরা লিল বায়হাক্বী ৫৯৪৬।
মিশকাতুল মাসাবীহ হাদিস ১১৮৭-[২১]-এর সারসংক্ষেপ
এই হাদিসে ইবনু উমর (রাঃ)-এর জুমুআর পরের সালাতের আমল এসেছে। তিনি মক্কায় জুমুআর ফারয শেষ হলে একটু সামনে এগিয়ে দুই রাকআত পড়তেন, তারপর আবার সামনে গিয়ে চার রাকআত পড়তেন। কিন্তু মাদীনায় থাকলে জুমুআর ফারয শেষে ঘরে ফিরে দুই রাকআত পড়তেন এবং মসজিদে পড়তেন না। কারণ জিজ্ঞেস করা হলে তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) এমনই করতেন। এই বর্ণনায় জুমুআর পর সুন্নাত, ঘরে পড়া, স্থান বদল এবং সাহাবার অনুসরণ—সব একসঙ্গে এসেছে। তবে মক্কা ও মাদীনার দুই অবস্থাকে আলাদা রাখা জরুরি; এগুলোকে এক করে কোনো অতিরিক্ত দাবি করা ঠিক নয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- জুমুআর পর সালাতে স্থান বদলের আমল ইবনু উমর (রাঃ)-এর মাধ্যমে জানা যায়।
- মাদীনায় তিনি ঘরে গিয়ে দুই রাকআত পড়তেন।
- তিনি নিজের আমলের কারণ হিসেবে রাসূলুল্লাহ (সা.)-এর আমল উল্লেখ করেছেন।
- একই বিষয়ে ভিন্ন বর্ণনা থাকলে ঘটনার শর্ত আলাদা করে বুঝতে হয়।
