৪/৩০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১১৮৮-[২২] - ইশার পর ফজর পর্যন্ত রাতের সালাত
সুন্নাত ও এর ফজিলত - তৃতীয় অনুচ্ছেদ
রাতের সালাতে এগার রাকআত ও ফজরের হালকা সুন্নাত
মিশকাতুল মাসাবীহ : ১১৮৮-[২২]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১১৮৮-[২২]
عَنْ عَائِشَةَ رَضِيَ اللّهُ عَنْهَا قَالَتْ: كَانَ النَّبِيُّ ﷺ يُصَلِّىْ فِيمَا بَين أَنْ يَّفْرُغَ مِنْ صَلَاةِ الْعِشَاءِ إِلَى الْفَجْرِ إِحْدى عَشْرَةَ رَكْعَةً يُسَلِّمُ مِنْ كُلِّ رَكْعَتَيْنِ وَيُوتِرُ بِوَاحِدَةٍ فَيَسْجُدُ السَّجْدَةَ مِنْ ذلِكَ قَدْرَ مَا يَقْرَأُ أَحَدُكُمْ خَمْسِينَ ايَةً قَبْلَ أَنْ يَرْفَعَ رَأْسَه فَإِذَا سَكَتَ الْمُؤَذِّنُ مِنْ صَلَاةِ الْفَجْرِ وَتَبَيَّنَ لَهُ الْفَجْرُ قَامَ فَرَكَعَ رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ ثُمَّ اضْطَجَعَ عَلى شِقِّهِ الْأَيْمَنِ حَتّى يَأْتِيَهُ الْمُؤَذِّنُ لِلإِقَامَةِ فَيَخْرُجَ. (مُتَّفق عَلَيْهِ)
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) ‘ইশার সালাতের পর ফাজ্র পর্যন্ত প্রায়ই এগার রাক্’আত সালাত আদায় করতেন। প্রতি দুই রাক্’আত সালাতের পর সালাম ফিরাতেন। শেষের দিকে এক রাক্’আত দ্বারা বিত্র আদায় করে নিতেন। আর এক রাক্’আতে এত লম্বা সিজদা করতেন যে, একজন লোক সিজদা হতে মাথা উঠাবার পূর্বে পঞ্চাশ আয়াত পড়ে ফেলতে পারত। এরপর মুয়াজ্জিনের ফাজ্রের আযানের আওয়াজ শেষে ফাজ্রের সময় স্পষ্ট হলে তিনি দাঁড়াতেন। দুই রাক্’আত হালকা সালাত আদায় করতেন। এরপর খুব স্বল্প সময়ের জন্যে ডান পাশে ফিরে শুয়ে যেতেন। এরপর মুয়াজ্জিন ইক্বামাতের অনুমতির জন্যে তাঁর কাছে এলে তিনি মসজিদের উদ্দেশ্যে বেরিয়ে যেতেন। (বুখারী, মুসলিম) [১]
[১] সহীহ : বুখারী ৯৯৪, মুসলিম ৭৩৬।
মিশকাতুল মাসাবীহ হাদিস ১১৮৮-[২২]-এর সারসংক্ষেপ
আয়িশাহ (রাঃ)-এর এই বর্ণনায় নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর রাতের সালাতের সুন্দর বিবরণ আছে। তিনি ইশার সালাত শেষ হওয়ার পর থেকে ফজর পর্যন্ত প্রায়ই এগার রাকআত পড়তেন। প্রতি দুই রাকআতের পর সালাম ফিরাতেন এবং শেষে এক রাকআত দিয়ে বিতর আদায় করতেন। এক সিজদা এত দীর্ঘ হতো যে, একজন ব্যক্তি মাথা ওঠানোর আগে পঞ্চাশ আয়াত পড়তে পারত। ফজরের আজান শেষ হলে এবং ফজর স্পষ্ট হলে তিনি দুই রাকআত হালকা সালাত পড়তেন। এরপর অল্প সময় ডান পাশে শুয়ে থাকতেন, তারপর ইকামাতের অনুমতি এলে মসজিদে যেতেন। এখানে রাতের সালাত, বিতর, দীর্ঘ সিজদা, ফজরের সুন্নাত এবং ডান পাশে শোয়ার আমল একসঙ্গে এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- রাতের সালাতে প্রতি দুই রাকআতের পর সালাম ফেরানোর বর্ণনা এসেছে।
- শেষে এক রাকআত বিতর আদায়ের কথা বলা হয়েছে।
- ফজরের আগে দুই রাকআত হালকা সুন্নাত পড়ার আমল রয়েছে।
- নবী (সা.)-এর রাতের সালাতে দীর্ঘ সিজদার বর্ণনা পাওয়া যায়।
