৪/৩৬. অধ্যায়ঃ

দোয়া কুনুত - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১২৯৩-[৪]

عَنِ الْحَسَنِ: أَنَّ عُمَرَ بْنِ الْخَطَّابِ جَمَعَ النَّاسَ عَلى ابَيِّ بْنِ كَعْبٍ فَكَانَ يُصَلِّىْ بِهِمْ عِشْرِيْنَ لَيْلَةً وَلَا يَقْنُتُ بِهِمْ إِلَّا فِي النِّصْفِ الْبَاقِىْ فَإِذَا كَانَتِ الْعَشْرُ الْأَوَاخِرُ تَخَلَّفَ فَصَلّى فِىْ بَيْتِه فَكَانُوا يَقُوْلُوْنَ: أُبَقَ أُبِيٌّ. رَوَاهُ أَبُو دَاوُدَ

হাসান (রহঃ) হতে বর্ণিতঃ

আমীরুল মু’মিনীন উমর ইবনুল খাত্ত্বাব (রাঃ) (রমাযান মাসের তারাবীহের জন্যে) লোকজনকে একত্র করলেন। তিনি (উমর) উবাই ইবনু কা‘বকে ইমাম নিযুক্ত করলেন। উবাই ইবনু কা‘ব তাদের নিয়ে বিশ রাত সালাত আদায় করালেন। তিনি (উবাই) রমযানের শেষ পনের দিন ছাড়া আর কোন দিন লোকদেরকে নিয়ে দু‘আ কুনূত পড়েননি। শেষ দশ দিন উবাই ইবনু কা‘ব মসজিদে আসেননি। বরং তিনি বাড়িতেই সালাত আদায় করতে লাগলেন। লোকেরা বলতে লাগল, উবাই ইবনু কা‘ব ভেগে গেছেন। (আবূ দাঊদ) [১]

[১] য‘ঈফ : আবূ দাঊদ ১৪২৯, সুনান আল কুবরা লিল বায়হাক্বী ৪৩০০। হাদীসের সানাদটি বিচ্ছিন্ন, কারণ হাসান আল বসরী (রহঃ) ‘উমার (রাঃ)-এর সাক্ষাৎ পাননি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন