৪/৫০. অধ্যায়ঃ

সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সালাত - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৫০১-[১০]

وَعَنْ أنَسٍ قَالَ: أَصَابَنَا وَنَحْنُ مَعَ رَسُولِ اللّهِ ﷺ مَطَرٌ قَالَ: فَحَسَرَ رَسُولُ اللّهِ ﷺ ثَوْبَه حَتّى أَصَابَه مِنَ الْمَطَرِ فَقُلْنَا: يَا رَسُولَ اللّهِ لِمَ صَنَعْتَ هذَا؟ قَالَ: «لِأَنَّه حَدِيْثُ عَهْدٍ بِرَبِّه» . رَوَاهُ مُسْلِمٌ

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

একবার আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে ছিলাম। তখন আমাদের উপর বৃষ্টি বর্ষিত হতে লাগল। আনাস বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তখন তাঁর গায়ে বৃষ্টি পড়ার জন্য নিজের গায়ের কাপড় খুলে ফেললেন। আমরা জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! আপনি এরূপ করলেন কেন? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এ সদ্য বর্ষিত পানি তাঁর রবের নিকট হতে আসলো তাই। (মুসলিম) [১]

[১] সহীহ : মুসলিম ৮৯৮, আবূ দাঊদ ৫১০০, আহমাদ ১২৩৬৫, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬৪৫৬, ইরওয়া ৬৭৮।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন