৫/১. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৫৪৬-[২৪] - শহীদের পাঁচ প্রকার পরিচয়

রোগী দেখা ও রোগের সওয়াব - প্রথম অনুচ্ছেদ

অধিকাংশ লেখকবৃন্দ এর মধ্যে মুহাদ্দিসগণ ও ফুকাহারা জানাযাহ্ পর্বকে সালাতের পরে এনেছেন। কেননা মৃত ব্যক্তির সাথে গোসল, কাফন ইত্যাদি ক্রম করা হয় বিশেষ করে তার ওপর সালাত (সালাত/নামায/নামাজ) আদায় করা হয় যেখানে তার জন্য কবরের ‘আযাব হতে মুক্তি পাওয়ার উপকারিতা বিদ্যমান থাকে। কারো মতে মানুষের দু’ অবস্থা একটি জীবিত অপরটি মৃত অবস্থা আর প্রত্যেকটির সাথে সম্পর্ক থাকে ‘ইবাদাত ও মু‘আমিলাতের হুকুম-আহকাম। আর গুরুত্বপূর্ণ ‘ইবাদাত হচ্ছে সালাত। সুতরাং যখন জীবিতকালীন সম্পর্কিত হুকুম-আহকাম হতে মুক্ত হল তখন মৃত্যুকালীন সম্পর্কিত বিষয়াদি আলোচনা করা হল তন্মধ্যে সালাত ও অন্যান্য বিষয়।কারো মতে, জানাযার সালাত শুরু হয়েছে হিজরীর প্রথম বৎসরে, সুতরাং যারা মক্কায় মারা গেছে তাদের ওপর সালাত আদায় হয়নি।

শহীদের পাঁচ প্রকার: হাদিসের সহজ শিক্ষা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৫৪৬-[২৪]

وَعَنْ أَبِىْ هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «الشُّهَدَاءُ خَمْسَةٌ الْمَطْعُونُ وَالْمَبْطُونُ وَالْغَرِيْقُ وَصَاحِبُ الْهَدَمِ وَالشَّهِيْدُ فِىْ سَبِيْلِ اللهِ». (مُتَّفَقٌ عَلَيْهِ)

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ শহীদরা পাঁচ প্রকার-(১) মহামারীতে মৃত ব্যক্তি,(২) পেটের অসুখে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তি,(৩) পানিতে ডুবে মৃত ব্যক্তি,(৪) দেয়াল চাপা পড়ে মৃত ব্যক্তি এবং(৫) আল্লাহর পথে জিহাদ করে মৃত ব্যক্তি।[১]

[১] সহীহ : বুখারী ২৮২৯, মুসলিম ১৯১৪, মুয়াত্ত্বা মালিক ১৩৩, আহমাদ ৮৩০৫, সুনানুল কুবরা লিন নাসায়ী ৭৪৮৬, শু‘আবুল ঈমান ৯৪১২, সহীহ আল জামি‘ আস্ সগীর ৩৭৪১।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৫৪৬-[২৪]-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) শহীদের পাঁচ প্রকারের কথা বলেছেন। তারা হলো মহামারীতে মৃত ব্যক্তি, পেটের অসুখে মারা যাওয়া ব্যক্তি, পানিতে ডুবে মৃত ব্যক্তি, দেয়াল বা ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ব্যক্তি এবং আল্লাহর পথে জিহাদ করে মৃত ব্যক্তি। হাদিসটি মুসলিমের জন্য আল্লাহর দয়া ও মর্যাদার দরজা বুঝতে সাহায্য করে। মৃত্যু সব সময় মানুষের কাছে কষ্টের বিষয়, কিন্তু কিছু মৃত্যুতে বিশেষ মর্যাদা রয়েছে বলে এখানে জানানো হয়েছে। তবে এই হাদিস থেকে নিজের প্রাণকে ঝুঁকিতে ফেলা বা সতর্কতা ছেড়ে দেওয়া বোঝায় না। বরং বোঝায়, যেসব কঠিন অবস্থায় বান্দা মৃত্যুবরণ করে, আল্লাহ চাইলে তাকে বড় মর্যাদা দিতে পারেন।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • শাহাদাতের মর্যাদা শুধু যুদ্ধক্ষেত্রের মৃত্যুর মধ্যেই সীমিত নয়।
  • মহামারী ও পেটের রোগে মৃত্যুর জন্য বিশেষ মর্যাদা বর্ণিত হয়েছে।
  • ডুবে বা চাপা পড়ে মারা যাওয়াও হাদিসে শহীদের অন্তর্ভুক্ত হয়েছে।
  • বিপদের মৃত্যুতেও আল্লাহর দয়া আশা করা যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন