৫/১. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৫৪৫-[২৩] - মহামারীতে মৃত্যুর শাহাদাতের মর্যাদা

রোগী দেখা ও রোগের সওয়াব - প্রথম অনুচ্ছেদ

অধিকাংশ লেখকবৃন্দ এর মধ্যে মুহাদ্দিসগণ ও ফুকাহারা জানাযাহ্ পর্বকে সালাতের পরে এনেছেন। কেননা মৃত ব্যক্তির সাথে গোসল, কাফন ইত্যাদি ক্রম করা হয় বিশেষ করে তার ওপর সালাত (সালাত/নামায/নামাজ) আদায় করা হয় যেখানে তার জন্য কবরের ‘আযাব হতে মুক্তি পাওয়ার উপকারিতা বিদ্যমান থাকে। কারো মতে মানুষের দু’ অবস্থা একটি জীবিত অপরটি মৃত অবস্থা আর প্রত্যেকটির সাথে সম্পর্ক থাকে ‘ইবাদাত ও মু‘আমিলাতের হুকুম-আহকাম। আর গুরুত্বপূর্ণ ‘ইবাদাত হচ্ছে সালাত। সুতরাং যখন জীবিতকালীন সম্পর্কিত হুকুম-আহকাম হতে মুক্ত হল তখন মৃত্যুকালীন সম্পর্কিত বিষয়াদি আলোচনা করা হল তন্মধ্যে সালাত ও অন্যান্য বিষয়।কারো মতে, জানাযার সালাত শুরু হয়েছে হিজরীর প্রথম বৎসরে, সুতরাং যারা মক্কায় মারা গেছে তাদের ওপর সালাত আদায় হয়নি।

মহামারীতে মৃত্যু: মুসলিমের জন্য শাহাদাতের মর্যাদা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৫৪৫-[২৩]

وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «الطَّاعُونُ شَهَادَةٌ لِكُلِّ مُسْلِمٍ». (مُتَّفَقٌ عَلَيْهِ)

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ত্বা’উন (মহামারী)’র কারণে মৃত্যু মুসলিমদের জন্য শাহাদাতের মর্যাদা। [১]

[১] সহীহ : বুখারী ২৮৩০, ৫৭৩২, মুসলিম ১৯১৬, আহমাদ ১৩৩৩৫, সহীহ আত্ তারগীব ১৩৯৯, সহীহ আল জামি‘ আস্ সগীর ৩৯৪৭।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৫৪৫-[২৩]-এর সারসংক্ষেপ

এই সংক্ষিপ্ত হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, ত্বা’উন বা মহামারীর কারণে মৃত্যু মুসলিমদের জন্য শাহাদাতের মর্যাদা। এখানে মূল বিষয় হলো মহামারী, মৃত্যু এবং আল্লাহর পক্ষ থেকে বিশেষ মর্যাদা। হাদিসটি বিপদের সময় মুসলিমকে আশা দেয়। মহামারী কষ্টকর, ভয়াবহ এবং মানুষের জন্য বড় পরীক্ষা; কিন্তু একজন মুসলিম যদি সেই অবস্থায় মৃত্যুবরণ করে, হাদিসে তার জন্য শাহাদাতের মর্যাদার কথা এসেছে। তবে এই কথা শুনে অসতর্ক হওয়া নয়; বরং আল্লাহর সিদ্ধান্তের ওপর ভরসা রাখা, সবর করা এবং শরীয়তের নির্দেশ মানা জরুরি। একই বিষয়ের অন্য হাদিসে মহামারী এলাকায় যাওয়া বা সেখান থেকে পালিয়ে বের হওয়ার ব্যাপারে নির্দেশ এসেছে। তাই মর্যাদার কথা যেমন আছে, তেমন দায়িত্ববোধও আছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মহামারীতে মৃত্যু মুসলিমের জন্য শাহাদাতের মর্যাদা হতে পারে।
  • বিপদের সময় আল্লাহর রহমতের আশা রাখা উচিত।
  • মহামারীকে হালকা করে দেখা ঠিক নয়।
  • মর্যাদার কথা শুনেও সতর্কতা ও সবর জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন