৫/১. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৫৪৪-[২২] - অসুস্থতা ও সফরে আমলের সওয়াব

রোগী দেখা ও রোগের সওয়াব - প্রথম অনুচ্ছেদ

অধিকাংশ লেখকবৃন্দ এর মধ্যে মুহাদ্দিসগণ ও ফুকাহারা জানাযাহ্ পর্বকে সালাতের পরে এনেছেন। কেননা মৃত ব্যক্তির সাথে গোসল, কাফন ইত্যাদি ক্রম করা হয় বিশেষ করে তার ওপর সালাত (সালাত/নামায/নামাজ) আদায় করা হয় যেখানে তার জন্য কবরের ‘আযাব হতে মুক্তি পাওয়ার উপকারিতা বিদ্যমান থাকে। কারো মতে মানুষের দু’ অবস্থা একটি জীবিত অপরটি মৃত অবস্থা আর প্রত্যেকটির সাথে সম্পর্ক থাকে ‘ইবাদাত ও মু‘আমিলাতের হুকুম-আহকাম। আর গুরুত্বপূর্ণ ‘ইবাদাত হচ্ছে সালাত। সুতরাং যখন জীবিতকালীন সম্পর্কিত হুকুম-আহকাম হতে মুক্ত হল তখন মৃত্যুকালীন সম্পর্কিত বিষয়াদি আলোচনা করা হল তন্মধ্যে সালাত ও অন্যান্য বিষয়।কারো মতে, জানাযার সালাত শুরু হয়েছে হিজরীর প্রথম বৎসরে, সুতরাং যারা মক্কায় মারা গেছে তাদের ওপর সালাত আদায় হয়নি।

অসুস্থতা ও সফরে নিয়মিত আমলের সওয়াব

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৫৪৪-[২২]

وَعَنْ أَبِىْ مُوسى قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «إِذَا مَرِضَ الْعَبْدُ أَوْ سَافَرَ كُتِبَ لَه بِمِثْلِ مَا كَانَ يَعْمَلُ مُقِيْمًا صَحِيْحًا» رَوَاهُ البُخَارِيُّ

আবূ মূসা আশআরী (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মানুষ রোগে অসুস্থ হলে অথবা সফরে থাকলে তার আমলনামায় তাই লেখা হয়, যা সে সুস্থ অবস্থায় বা বাড়িতে থাকলে লেখা হত। [১]

[১] সহীহ : বুখারী ২৯৯৬, আহমাদ ১৯৬৭৯, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬৫৪৭, ইরওয়া ৫৬০, সহীহ আত্ তারগীব ৩৪২০।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৫৪৪-[২২]-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, মানুষ অসুস্থ হলে বা সফরে থাকলে তার আমলনামায় সেই আমল লেখা হয়, যা সে সুস্থ অবস্থায় বা ঘরে থাকলে করত। এটি নিয়মিত নেক আমলের বড় শিক্ষা দেয়। কেউ যদি সুস্থ সময়ে নামাজ, দোআ, তিলাওয়াত বা অন্য ভালো কাজের অভ্যাস রাখে, পরে অসুস্থতা বা সফরের কারণে তা করতে না পারে, তবুও তার পূর্বের অভ্যাসের ভিত্তিতে সওয়াব লেখা হয়। তবে হাদিসটি তাদের জন্য, যারা আগে নিয়মিতভাবে সেই আমল করত। এখানে মূল কথা হলো নেক আমলের ধারাবাহিকতা। সুস্থতা ও অবসরকে কাজে লাগানো উচিত, কারণ দুর্বলতা বা সফর এলে তখন আগের নিয়মিত আমলই বান্দার জন্য কল্যাণের কারণ হতে পারে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সুস্থ সময়ে নিয়মিত নেক আমল গড়ে তোলা দরকার।
  • রোগ বা সফরে অক্ষম হলে আগের অভ্যাসের আমল লেখা হতে পারে।
  • আমলের ধারাবাহিকতা আল্লাহর কাছে মূল্যবান।
  • সুস্থতা ও ঘরে থাকার সময়কে নেক কাজে ব্যবহার করা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন