৬/০. অধ্যায়ঃ
যাকাত - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৭৯১-[২০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৭৯১-[২০]
وَعَنْ أَبِىْ هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «يَكُوْنُ كَنْزُ أَحَدِكُمْ يَوْمَ الْقِيَامَةِ شُجَاعًا أَقْرَعَ يَفِرُّ مِنْهُ صَاحِبُه وَهُوَ يَطْلُبُه حَتّى يُلْقِمَه أَصَابِعَه» . رَوَاهُ أَحْمَدُ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কিয়ামতের দিন তোমাদের ধন-সম্পদ বিষধর সাপের রূপ ধারণ করবে। মালিক এর থেকে পালিয়ে থাকবে,আর সে মালিককে খুঁজতে থাকবে। পরিশেষে সে মালিককে পেয়ে যাবে এবং তার আঙ্গুলগুলোকে লুকমা বানিয়ে মুখে পুরবে। (আহমাদ) [১]
[১] সহীহ : বুখারী ৬৯৫৮, আহমাদ ১০৮৫৫, ইবনু খুযায়মাহ্ ২২৫৪।
