৬/৫. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৮৭৫-[১৭] - লম্বা হাতের আসল মানে
দানের মর্যাদা ও কৃপণতার পরিণাম - তৃতীয় অনুচ্ছেদ
লম্বা হাত মানে বেশি দান: যায়নাব রাঃ-এর শিক্ষা
মিশকাতুল মাসাবীহ : ১৮৭৫-[১৭]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৮৭৫-[১৭]
عَنْ عَائِشَةَ رَضِيَ اللّهُ عَنْهَا أَنَّ بَعْضَ أَزْوَاجِ النَّبِيِّ ﷺ قُلْنَ لِلنَّبِيِّ ﷺ أَيُّنَا أَسْرَعُ بِكَ لُحُوقًا؟ قَالَ: أَطْوَلُكُنَّ يَدًا» فَأَخَذُوْا قَصَبَةً يَذْرَعُونَهَا فَكَانَتْ سَوْدَةُ أَطْوَلَهُنَّ يَدًا فَعَلِمْنَا بَعْدُ أَنَّمَا كَانَتْ طُولُ يَدِهَا الصَّدَقَةَ وَكَانَتْ أَسْرَعَنَا لُحُوقًا بِه زَيْنَبُ وَكَانَتْ تُحِبُّ الصَّدَقَةَ. رَوَاهُ الْبُخَارِيُّ.وَفِىْ رِوَايَةِ مُسْلِمٍ قَالَتْ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: أَسْرَعكُنَّ لُحُوْقًا بِىْ أَطْوَلكُنَّ يَدًا». قَالَتْ: فَكَانَتْ أَطْوَلَنَا يَدًا زَيْنَبُ؟ لِأَنَّهَا كَانَت تَعْمَلُ بِيَدِهَا وَتَتَصَدَّقُ
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ্ (ﷺ)-এর স্ত্রীদের কেউ কেউ তাঁকে জিজ্ঞেস করলেন, আমাদের মধ্যে কে আপনার সাথে প্রথমে মিলিত হবেন (অর্থাৎ আপনার মৃত্যুর পর কে প্রথম মৃত্যুবরণ করবে)? তিনি বললেন, যার হাত সবচেয়ে বেশি লম্বা। ['আয়িশাহ্ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর কথা শুনার পর] তাঁর স্ত্রীগণ বাঁশ অথবা কঞ্চির টুকরা দিয়ে নিজেদের হাত মাপতে লাগলেন। রাসূল (ﷺ)-এর স্ত্রী সাওদা (রাঃ)-এর হাত সবচেয়ে লম্বা ছিল। কিন্তু এরপর আমরা জানতে পারলাম, হাত লম্বা অর্থ দান সদাক্বাহ্ বেশি করে করা। আর আমাদের মধ্যে যিনি সবার আগে তাঁর সাথে মিলিত হলেন তিনি যায়নাব (রাঃ)। দান সদাক্বাহ তিনি খুবই ভালবাসতেন।বুখারী, মুসলিমের এক বর্ণনায় 'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিত হয়েছে যে, তিনি (স্ত্রীদের প্রশ্নের জবাবে) বলেন, তোমাদের মধ্যে যার হাত লম্বা সে আমার সাথে সকলের আগে মিলিত হবে। 'আয়িশাহ্ (রাঃ) বলেন, (এ কথা শুনে) স্ত্রীগণ মেপে দেখতে লাগলেন, কার হাত বেশি লম্বা। প্রকৃতপক্ষে আমাদের মধ্যে সবচেয়ে লম্বা হাত ছিল যায়নাব (রাঃ)-এর। কেননা তিনি নিজ হাতে সব কাজ করতেন এবং বেশি বেশি দান সদাক্বাহ্ করতেন। [১]
[১] সহীহ : বুখারী ১৪২০, মুসলিম ২৪৫২।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৮৭৫-[১৭]-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর স্ত্রীগণ জানতে চেয়েছিলেন, তাঁদের মধ্যে কে তাঁর সঙ্গে আগে মিলিত হবেন। তিনি বললেন, যার হাত সবচেয়ে লম্বা। প্রথমে তাঁরা বাঁশ বা কঞ্চি দিয়ে হাত মাপতে লাগলেন। পরে বুঝা গেল, হাত লম্বা বলতে শারীরিক হাত বোঝানো হয়নি; বরং বেশি দান সদাকাহ করা বোঝানো হয়েছে। হাদিসে যায়নাব রাঃ-এর কথা এসেছে, তিনি নিজ হাতে কাজ করতেন এবং বেশি বেশি দান করতেন। তাই এই বর্ণনা দানপ্রিয়তার একটি সুন্দর উদাহরণ। এখানে মূল শিক্ষা হলো, মানুষের প্রকৃত মর্যাদা বাহ্যিক মাপে নয়, কল্যাণে অংশ নেওয়া এবং সদাকাহর ভালোবাসায়। দানশীলতা মানুষকে আল্লাহর কাছে প্রিয় পথে রাখে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দানশীলতা মানুষের প্রকৃত মর্যাদার পরিচয় হতে পারে।
- ভালো কথার অর্থ বুঝতে কখনও গভীরভাবে ভাবতে হয়।
- নিজ হাতে কাজ করে দান করা একটি সুন্দর আমল।
- সদাকাহ ভালোবাসা নবী পরিবারের জীবনেও উজ্জ্বলভাবে দেখা যায়।
