৬/৫. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৮৭৬-[১৮] - ভুল হাতে দান, ভালো নিয়ত
দানের মর্যাদা ও কৃপণতার পরিণাম - তৃতীয় অনুচ্ছেদ
ভুল হাতে সদাকাহ: ভালো নিয়তের আশার শিক্ষা
মিশকাতুল মাসাবীহ : ১৮৭৬-[১৮]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৮৭৬-[১৮]
وَعَنْ أَبِىْ هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللّهِ ﷺ قَالَ: «قَالَ رَجُلٌ: لَأَتَصَدَّقَنَّ بِصَدَقَةٍ فَخَرَجَ بِصَدَقَتِه فَوَضَعَهَا فِىْ يَدِ سَارِقٍ فَأَصْبَحُوا يَتَحَدَّثُونَ تُصُدِّقَ عَلى سَارِقٍ فَقَالَ اللّهُمَّ لَكَ الْحَمْدُ عَلى سَارِقٍ لَأَتَصَدَّقَنَّ بِصَدَقَةٍ فَخَرَجَ بِصَدَقَتِه فَوَضَعَهَا فِىْ يَدَ زَانِيَةٍ فَأَصْبَحُوا يَتَحَدَّثُونَ تُصُدِّقَ اللَّيْلَةَ عَلى زَانِيَةٍ فَقَالَ اللّهُمَّ لَكَ الْحَمْدُ عَلى زَانِيَةٍ لَأَتَصَدَّقَنَّ بِصَدقَة فَخَرَجَ بِصَدَقَتِه فَوَضَعَهَا فِىْ يَدَيْ غَنِىْ فَأَصْبَحُوْا يَتَحَدَّثُوْنَ تُصُدِّقَ عَلى غَنِيٍّ فَقَالَ اللّهُمَّ لَكَ الْحَمْدُ عَلى سَارِقٍ وَعَلى زَانِيَةٍ وَعَلى غَنِيٍّ فَأُتِيَ فَقِيلَ لَه أَمَّا صَدَقَتُكَ عَلى سَارِقٍ فَلَعَلَّه أَنْ يَسْتَعِفَّ عَنْ سَرِقَتِه وَأَمَّا الزَّانِيَةُ فَلَعَلَّهَا أَنْ تَسْتَعِفَّ عَنْ زِنَاهَا وَأَمَّا الْغَنِيُّ فَلَعَلَّه يَعْتَبِرُ فَيُنْفِقَ مِمَّا أَعْطَاهُ اللّهُ». مُتَّفَقٌ عَلَيْهِ وَلَفْظُه لِلْبُخَارِيِّ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ (বানী ইসরাঈলের) এক ব্যক্তি বলল, আমি (আজ রাতে) আল্লাহর পথে কিছু মাল খরচ করব। তাই সে কিছু মাল নিয়ে বের হলো এবং সে মাল (তার অজান্তে) এক চোরকে দিয়ে দিল। (কোনভাবে এ কথা জানতে পেরে) ভোরে লোকেরা বলাবলি করতে লাগল, আজ রাতে একজন চোরকে সদাক্বার মাল দেয়া হয়েছে। (সদাক্বাহ্ দানকারী এ কথা জানতে পেরে) বলতে লাগল, হে আল্লাহ! সদাক্বার মাল একজন চোরকে (দেয়া সত্ত্বেও) সব প্রশংসা তোমার।তারপর সে বলল, (আজ রাতেও) আবার সদাক্বাহ্ দেব। তাই সে সদাক্বাহ্ দেবার উদ্দেশে আবারও সদাক্বার মাল নিয়ে বের হলো। (এবার এ সদাক্বাহ্ ভুলবশত) একজন ব্যভিচারিণীকে দিয়ে দিলো। সকালে লোকেরা বলাবলি করতে লাগল, আজও তো সদাক্বার মাল একজন ব্যভিচারিণীকে দেয়া হয়েছে। (এ কথা জানতে পেরে) লোকটি বলল, হে আল্লাহ! একজন ব্যভিচারিণীকে সদাক্বাহ্ দিবার জন্য সব প্রশংসা তোমার।এরপর সে বলল, (আজ রাতেও) আমি সদাক্বাহ্ দিব। সে আবারও কিছু মাল নিয়ে বের হলো। (এবারও ভুলবশত) সে সদাক্বাহ্ সে একজন ধনীকে দিয়ে দিলো। সকালে লোকেরা (এ নিয়ে) বলাবলি করতে লাগল, আজ রাতে একজন ধনী ব্যক্তিকে সদাক্বার মাল দেয়া হয়েছে। এ কথা শুনে সে ব্যক্তি বলতে লাগল, হে আল্লাহ! সব প্রশংসাই তোমার যদিও সদাক্বার মাল চোর, ব্যভিচারিণী ও ধনী ব্যক্তি পেয়ে গেছে।স্বপ্নে তাকে বলা হলো। সদাক্বার যে মাল তুমি চোরকে দিয়েছো, তা দিয়ে সম্ভবত সে চুরি করা হতে বিরত থাকবে। তুমি ব্যভিচারিণীকে যা দিয়েছো তা দিয়ে সম্ভবত সে ব্যভিচার হতে ফিরবে। যে মাল তুমি ধনীকে দিয়েছ, সম্ভবত সে এ দান হতে শিক্ষাগ্রহণ করবে এবং আল্লাহ তাকে যা দিয়েছেন তা থেকে খরচ করবে। (বুখারী, মুসলিম; এ হাদিসের ভাষা হলো বুখারীর) [১]
[১] সহীহ : বুখারী ১৪২১, মুসলিম ১০২২, নাসায়ী ২৫২৩, ইবনু হিব্বান ৩৩৫৬, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৩২৫২, সহীহ আত্ তারগীব ২০, সহীহ আল জামি‘ আস্ সগীর ৪৩৪৬।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৮৭৬-[১৮]-এর সারসংক্ষেপ
এই হাদিসে এক ব্যক্তির ঘটনা এসেছে, যিনি আল্লাহর পথে সদাকাহ করতে বের হন। কিন্তু তার দান ভুলবশত একবার চোরের হাতে, একবার ব্যভিচারিণীর হাতে এবং একবার ধনী ব্যক্তির হাতে যায়। মানুষ এ নিয়ে কথা বললেও দানকারী আল্লাহর প্রশংসা করেন। পরে স্বপ্নে তাকে বলা হয়, চোর হয়তো এ দানের কারণে চুরি থেকে বিরত থাকবে, ব্যভিচারিণী হয়তো পাপ থেকে ফিরবে, আর ধনী হয়তো শিক্ষা নিয়ে আল্লাহর দেওয়া সম্পদ থেকে খরচ করবে। এখানে নিয়ত, সদাকাহ ও আল্লাহর রহমতের আশা দেখা যায়। হাদিসটি শেখায়, দানের ক্ষেত্রে সৎ উদ্দেশ্য খুব গুরুত্বপূর্ণ। তবে ইচ্ছাকৃতভাবে ভুল জায়গায় দান করার শিক্ষা এখানে নেই।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সদাকাহর ক্ষেত্রে ভালো নিয়ত অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- ভুলবশত দান অপ্রত্যাশিত কল্যাণের কারণ হতে পারে।
- মানুষের কথায় ভেঙে না পড়ে আল্লাহর প্রশংসা করা সুন্দর আচরণ।
- দান করার আগে যথাসাধ্য সঠিক স্থান খোঁজা উচিত, তবে ভুল হলে হতাশ হওয়া নয়।
