১৩/২৪. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ২২৫২ - ভুল হাতে সদাকা গেলেও শিক্ষা
সদাক্বাহ্ যদি কোন ফাসিক্ব বা অনুরূপ কোন অসৎ ব্যক্তির হাতে পড়ে তাহলেও দাতা এর সাওয়াব পাবে
ভুল হাতে সদাকা গেলেও আল্লাহর দরবারে আশা
সহীহ মুসলিম : ২২৫২
সহীহ মুসলিমহাদিস নম্বর ২২৫২
حَدَّثَنِي سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنِي حَفْصُ بْنُ مَيْسَرَةَ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ أَبِي، الزِّنَادِ عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ﷺ قَالَ «قَالَ رَجُلٌ لأَتَصَدَّقَنَّ اللَّيْلَةَ بِصَدَقَةٍ فَخَرَجَ بِصَدَقَتِهِ فَوَضَعَهَا فِي يَدِ زَانِيَةٍ فَأَصْبَحُوا يَتَحَدَّثُونَ تُصُدِّقَ اللَّيْلَةَ عَلَى زَانِيَةٍ . قَالَ اللَّهُمَّ لَكَ الْحَمْدُ عَلَى زَانِيَةٍ لأَتَصَدَّقَنَّ بِصَدَقَةٍ . فَخَرَجَ بِصَدَقَتِهِ فَوَضَعَهَا فِي يَدِ غَنِيٍّ فَأَصْبَحُوا يَتَحَدَّثُونَ تُصُدِّقَ عَلَى غَنِيٍّ . قَالَ اللَّهُمَّ لَكَ الْحَمْدُ عَلَى غَنِيٍّ لأَتَصَدَّقَنَّ بِصَدَقَةٍ . فَخَرَجَ بِصَدَقَتِهِ فَوَضَعَهَا فِي يَدِ سَارِقٍ فَأَصْبَحُوا يَتَحَدَّثُونَ تُصُدِّقَ عَلَى سَارِقٍ . فَقَالَ اللَّهُمَّ لَكَ الْحَمْدُ عَلَى زَانِيَةٍ وَعَلَى غَنِيٍّ وَعَلَى سَارِقٍ . فَأُتِيَ فَقِيلَ لَهُ أَمَّا صَدَقَتُكَ فَقَدْ قُبِلَتْ أَمَّا الزَّانِيَةُ فَلَعَلَّهَا تَسْتَعِفُّ بِهَا عَنْ زِنَاهَا وَلَعَلَّ الْغَنِيَّ يَعْتَبِرُ فَيُنْفِقُ مِمَّا أَعْطَاهُ اللَّهُ وَلَعَلَّ السَّارِقَ يَسْتَعِفُّ بِهَا عَنْ سَرِقَتِهِ».
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেনঃ এক ব্যক্তি বলল, আমি আজ রাতে কিছু দান-খয়রাত করব। অতঃপর সে সদকা নিয়ে বের হয়ে এক যিনাকারীকে তা অর্পণ করল। ভোরে লোকেরা বলাবলি করতে লাগল যে, আজ রাতে এক ব্যক্তি যিনাকারীকে দান-খয়রাত করেছে। অতঃপর সে ব্যক্তি বলল, হে আল্লাহ্! সকল প্রশংসা তোমার জন্য। আমার প্রদত্ত সদকা তো যিনাকারীর হাতে গিয়ে পড়েছে।এরপর সে (আবার) বলল, আজ আমি আরো কিছু সদকা করব। অতঃপর সে তা নিয়ে বের হয়ে এক ধনী লোকের হাতে অর্পণ করল। লোকজন ভোরে আলাপ করতে লাগল যে, আজ রাতে কে যেন এক ধনী লোককে সদকা দিয়ে গেছে। সে বলল, হে আল্লাহ! সকল প্রশংসা তোমার জন্য। আমার সদকা তো ধনীর হাতে গিয়ে পড়েছে। তারপর সে পুনরায় বলল, আমি আজ রাতে কিছু সদকা দিব। সদকা নিয়ে বের হয়ে সে এক চোরের হাতে অর্পণ করল। অতঃপর সকালে লোকজন বলাবলি করতে লাগল আজ রাতে কে যেন চোরকে সদকা দিয়েছে। সে বলল, হে আল্লাহ! সকল প্রশংসা তোমারই। আমার প্রদত্ত সদকা যিনাকারী, ধনী ও চোরের হাতে পড়ে গেছে।অতঃপর এক ব্যক্তি (মালাক বা সে যুগের কোন নবী) এসে তাকে বলল, তোমার প্রদত্ত সকল সদকাই কবুল হয়েছে। যিনাকারীকে দেয়া সদকা কবুল হওয়ার কারণ হলো- সম্ভবতঃ সে ঐ রাতে যিনা থেকে বিরত ছিল (কেননা সে পেটের জ্বালায় এ কাজ করত)। ধনী ব্যক্তিকে যে সদকা দেয়া হয়েছিল তা কবুল হওয়ার কারণ হলো ধনী ব্যক্তি এতে লজ্জিত হয়ে হয়ত নাসীহাত গ্রহণ করেছে এবং আল্লাহর দেয়া সম্পদ থেকে সেও দান করবে বলে সঙ্কল্প করেছে। আর চোরকে দেয়া সদকা কবুল হওয়ার কারণ হলো সম্ভবতঃ সে ঐ রাতে চুরি থেকে বিরত ছিল।
ই.ফা. ২২৩১, ই.সে.২২৩২
সহীহ মুসলিম হাদিস ২২৫২-এর সারসংক্ষেপ
এই হাদিসে এক ব্যক্তির ঘটনা এসেছে, যিনি রাতে সদাকা করতে বের হন। প্রথম রাতে তার সদাকা এক ব্যভিচারিণীর হাতে যায়, দ্বিতীয় রাতে ধনীর হাতে যায়, তৃতীয় রাতে চোরের হাতে যায়। মানুষ এ নিয়ে কথা বললেও তিনি আল্লাহর প্রশংসা করেন। পরে তাকে জানানো হয়, তার সদাকা কবুল হয়েছে। ব্যভিচারিণী হয়তো এর মাধ্যমে পাপ থেকে বিরত থাকবে, ধনী হয়তো শিক্ষা নিয়ে আল্লাহর দেওয়া সম্পদ থেকে দান করবে, আর চোর হয়তো চুরি থেকে বিরত থাকবে। এই হাদিসের মূল শিক্ষা হলো, সদাকার ফল মানুষের চোখে সব সময় সঙ্গে সঙ্গে বোঝা যায় না। দানের মাধ্যমে কারও জীবনে পরিবর্তনের দরজা খুলতে পারে। তবে হাদিসে “সম্ভবত” বলা হয়েছে, তাই এখানে অতিরিক্ত দাবি করা ঠিক নয়। দানের ক্ষেত্রে ভালো নিয়ত, আল্লাহর প্রশংসা এবং মানুষের উপকারের আশা গুরুত্বপূর্ণ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সদাকার ফল সব সময় মানুষের চোখে সঙ্গে সঙ্গে বোঝা যায় না।
- দান কারও খারাপ কাজ থেকে বিরত থাকার কারণ হতে পারে।
- মানুষের কথায় ভেঙে না পড়ে আল্লাহর কাছে আশা রাখা উচিত।
- সদাকার ব্যাপারে ভালো নিয়ত ও আল্লাহর প্রশংসা গুরুত্বপূর্ণ।
