৭/০. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৯৫৭-[২] - রইয়্যান দরজা ও সিয়াম পালনকারী

সওম (রোজা) - প্রথম অনুচ্ছেদ

الصومওالصيام-এর আভিধানিক অর্থ হলো সাধারণভাবে বিরত থাকা। অর্থাৎ- সহবাস, কথা বলা, খাওয়া ও পান করা থেকে বিরত থাকা। আরো বলা হয়ে থাকে, সূর্য গতিহীন হয়ে পড়লে দিনও গতিহীন হয়ে পড়ে। আর বাতাস বন্ধ হয়ে যায় তখন তার গতিশীলতা থাকে না। আল্লাহ তা‘আলা মারইয়াম সম্পর্কে বলেনঃ ’‘মারইয়াম-এর কথা হলো, আমি মানুষের সাথে কথা বলা থেকে বিরত থাকার জন্য মানৎ করেছি রহমানের নিকটে।’’ (সূরা মারইয়াম ১৯ঃ ২৬)صيام’‘সিয়াম’’-এর পরিভাষায় ইমাম নাবাবী ও হাফেয ইবনু হাজার (রহঃ) বলেনঃإمساك مخصوص في زمن مخصوص عن شيء مخصوص بشرائط مخصوصة.অর্থাৎ- নির্দিষ্ট শর্তের মাধ্যমে নির্দিষ্ট কাজ থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত বিরত থাকাকে সিয়াম বলে।ইমাম ত্বীবী বলেনঃ এমন কিছু গুণ যা ইতিবাচক এবং যা ‘আমল করা জায়িয তা ব্যতিরেকে সকল নিষিদ্ধ কাজ হারাম।আমীর ইয়ামানী বলেনঃ নির্দিষ্ট কাজ থেকে বিরত থাকা। আর তা হলো খাওয়া, পান করা ও সহবাস।

সিয়াম পালনকারীদের জন্য রইয়্যান দরজা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৯৫৭-[২]

وَعَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ : قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ : فِى الْجَنَّةِ ثَمَانِيَةُ أَبْوَابٍ مِنْهَا : بَابٌ يُسَمَّى الرَّيَّانَ لَا يَدْخُلُه إِلَّا الصَّائِمُوْنَ. (مُتَّفَقٌ عَلَيْهِ)

সাহল ইবনু সা'দ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ জান্নাতের আটটি দরজা রয়েছে। এর মধ্যে ‘রইয়্যান’ নামে একটি দরজা রয়েছে। সিয়াম পালনকারীগণ ছাড়া এ দরজা দিয়ে অন্য কেউ প্রবেশ করতে পারবে না। (বুখারী, মুসলিম)[১]

[১] সহীহ : বুখারী ৩২৫৭, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৮৫২২।

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৯৫৭-[২]-এর সারসংক্ষেপ

এই হাদিসে জান্নাতের দরজা নিয়ে একটি বিশেষ সংবাদ এসেছে। রাসূলুল্লাহ্ (صلى الله عليه وسلم) বলেছেন, জান্নাতের আটটি দরজা আছে। এর মধ্যে একটি দরজার নাম ‘রইয়্যান’। এই দরজা দিয়ে সিয়াম পালনকারীগণ প্রবেশ করবেন; অন্য কেউ প্রবেশ করতে পারবে না। হাদিসটি সিয়াম বা রোজার মর্যাদা খুব সুন্দরভাবে তুলে ধরে। এখানে রমজানের সিয়ামসহ সিয়াম পালনকারীদের জন্য বিশেষ সম্মানের কথা এসেছে। রইয়্যান দরজার কথা মুমিনকে রোজার ব্যাপারে আগ্রহী করে। তবে শিক্ষা হলো শুধু নাম জানা নয়; বরং সিয়ামকে আন্তরিকভাবে পালন করা এবং আল্লাহর কাছে সেই মর্যাদার আশা করা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • জান্নাতের আটটি দরজার কথা হাদিসে এসেছে।
  • রইয়্যান নামে একটি দরজা সিয়াম পালনকারীদের জন্য।
  • সিয়াম আল্লাহর কাছে বড় মর্যাদার আমল।
  • রোজা পালনে আন্তরিকতা ও ধারাবাহিকতা রাখা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন