৭/০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৯৬০-[৫] - রমজানের প্রথম রাতের ডাক
সওম (রোজা) - দ্বিতীয় অনুচ্ছেদ
রমজানের প্রথম রাত ও কল্যাণের আহ্বান
মিশকাতুল মাসাবীহ : ১৯৬০-[৫]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৯৬০-[৫]
وَعَنْ أَبِىْ هُرَيْرَةَ، قَالَ : قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ : إِذَا كَانَ أَوَّلُ لَيْلَةٍ مِنْ شَهْرِ رَمَضَانَ صُفِّدَتِ الشَّيَاطِينُ وَمَرَدَةُ الْجِنِّ، وَغُلِّقَتْ أَبْوَابُ النَّارِ فَلَمْ يُفْتَحْ مِنْهَا بَابُ وَفُتِحَتْ أَبْوَابُ الْجَنَّةِ فَلَمْ يُغْلَقْ مِنْهَا بَابٌ، وَيُنَادِي مُنَادٍ : يَا بَاغِيَ الْخَيْرِ أَقْبِلْ، وَيَا بَاغِيَ الشَّرِّ أَقْصِرْ، وَلِلّٰهِ عُتَقَاءُ مِنَ النَّارِ وَذٰلِكَ كُلَّ لَيْلَةٍ. رَوَاهُ التِّرْمِذِىُّ، وَابْنُ مَاجَهْ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন রমজান (রমজান) মাসের প্রথম রাত হয়, শয়তান ও অবাধ্য জীনদেরকে বন্দী করা হয়। জাহান্নামের দরজাসমূহকে বন্ধ করে দেয়া হয়। এর একটিও খোলা রাখা হয় না। এদিকে জান্নাতের দরজাসমূহ খুলে দেয়া হয়। একটিও বন্ধ রাখা হয় না। আহবানকারী (মালাক বা ফেরেশতা) ঘোষণা দেন, হে কল্যাণ অনুসন্ধানকারী! আল্লাহর কাজে এগিয়ে যাও। হে অকল্যাণ ও মন্দ অনুসন্ধানী! (অকল্যাণ কাজ হতে) থেমে যাও। এ মাসে আল্লাহ তা‘আলাই মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করেন এবং এটা (রমজান (রমজান) মাসের) প্রত্যেক রাতেই হয়ে থাকে। (তিরমিযী ও ইবনু মাজাহ)[১]
[১] সহীহ : তিরমিযী ৬৮২, ইবনু মাজাহ ১৬৪২, সহীহ ইবনু খুযায়মাহ্ ১৮৮৩, মুসতাদারাক লিল হাকিম ১৫৩২, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৮৫০১, সহীহ ইবনু হিব্বান ৩৪৩৫, সহীহ আল জামি‘ ৭৫৯।
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৯৬০-[৫]-এর সারসংক্ষেপ
এই হাদিসে রমজান মাসের প্রথম রাতের বিশেষ অবস্থা বলা হয়েছে। রাসূলুল্লাহ্ (صلى الله عليه وسلم) বলেছেন, রমজানের প্রথম রাত হলে শয়তান ও অবাধ্য জীনদের বন্দী করা হয়। জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়, একটিও খোলা থাকে না। জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, একটিও বন্ধ থাকে না। একজন আহ্বানকারী ঘোষণা দেন—হে কল্যাণ অনুসন্ধানকারী, এগিয়ে যাও; হে অকল্যাণ অনুসন্ধানকারী, থেমে যাও। আরও বলা হয়েছে, এ মাসে আল্লাহ মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করেন এবং এটি প্রত্যেক রাতেই হয়ে থাকে। হাদিসটি রমজানে নেক কাজের দিকে দ্রুত এগিয়ে যাওয়ার শক্তিশালী আহ্বান।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- রমজানের প্রথম রাত থেকেই নেক কাজের বিশেষ সুযোগ আসে।
- শয়তান ও অবাধ্য জীনদের বন্দী করার কথা হাদিসে এসেছে।
- কল্যাণপ্রার্থীকে এগিয়ে যেতে এবং মন্দপ্রার্থীকে থামতে আহ্বান করা হয়।
- রমজানের প্রতিটি রাতে জাহান্নাম থেকে মুক্তির কথা এসেছে।
