২/০. অধ্যায়ঃ
ইলম (বিদ্যা) - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২১৯-[২২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২১৯-[২২]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ خَصْلَتَانِ لَا تَجْتَمِعَانِ فِي مُنَافِقٍ حُسْنُ سَمْتٍ وَلَا فِقْهٌ فِي الدِّينِ. رَوَاهُ التِّرْمِذِيُّ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মুনাফিক্বের মধ্যে দুইটি অভ্যাস একত্র হতে পারে না- নেক চরিত্র ও দ্বীনের সুষ্ঠু জ্ঞান। (তিরমিযী)[১]
[১] সহীহ : তিরমিযী ২৬৪৭, সহীহুল জামি‘ ৩২২৯।
