২/০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২১৭-[২০] - ফাকীহের মর্যাদা ও শয়তানের ভয়
ইলম (বিদ্যা) - দ্বিতীয় অনুচ্ছেদ
ফিকহ জানা মানুষ শয়তানের কাছে বেশি ভীতিকর
মিশকাতুল মাসাবীহ : ২১৭-[২০]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২১৭-[২০]
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ فَقِيْهٌ وَاحِدٌ أَشَدُّ عَلَى الشَّيْطَانِ مِنْ أَلْفِ عَابِدٍ. رَوَاهُ التِّرْمِذِيُّ وابن مَاجَةَ
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ একজন ফাক্বীহ (‘আলিমে দ্বীন) শায়ত্বনের (শয়তানের) কাছে হাজার ‘আবিদ (‘ইবাদাতকারী) হতেও বেশী ভীতিকর। (তিরমিযী ও ইবনু মাজাহ্)[১]
[১] মাওযূ‘: তিরমিযী ২৬৮১, ইবনু মাজাহ্ ২২, য‘ঈফুত্ তারগীব ৬৬। আলবানী বলেনঃ ইবনু মাজাহ হাদীসটির সানাদকে গরীব বলেছেন। আর এ হাদীসের ভিতরে সবচেয়ে বড় বিপদ হলো রূহ বিন জান্নাহ যে সবচেয়ে বেশী য‘ঈফ। হাদীস জালকরণের অভিযোগে সে অভিযুক্ত। সাখাযী বলেন, এ হাদীস বর্ণনায় সে মুনকার বলে সাব্যস্ত হয়েছে। ইবনু ‘আবদুল বার-এর বর্ণনাও অনুরূপ।
মিশকাতুল মাসাবীহ হাদিস ২১৭-[২০]-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, একজন ফাকীহ বা দ্বীনের গভীর জ্ঞানী ব্যক্তি শয়তানের কাছে হাজার আবিদের চেয়েও বেশি ভীতিকর। এখানে আবিদের ইবাদতকে ছোট করা হয়নি; বরং দ্বীনের সঠিক জ্ঞান ও বোঝার শক্তি কত গুরুত্বপূর্ণ, তা বোঝানো হয়েছে। একজন জ্ঞানী ব্যক্তি শয়তানের ধোঁকা, ভুল পথ, ভুল ব্যাখ্যা ও বিভ্রান্তি চিনতে পারে। সে নিজে সতর্ক থাকতে পারে এবং অন্যদেরও সতর্ক করতে পারে। তাই ফিকহ বা দ্বীনের সঠিক বুঝ শুধু ব্যক্তিগত ইবাদতের জন্য নয়, সমাজকে ভুল থেকে বাঁচাতেও দরকার। হাদিসের মূল কথা হলো—ইবাদতের সঙ্গে জ্ঞান থাকলে তা আরও নিরাপদ ও সঠিক পথে চলতে সাহায্য করে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দ্বীনের সঠিক জ্ঞান শয়তানের ধোঁকা বুঝতে সাহায্য করে।
- ইবাদতের সঙ্গে ফিকহ থাকলে মানুষ বেশি সতর্ক হতে পারে।
- আলিম সমাজকে ভুল পথ থেকে সাবধান করতে পারেন।
- জ্ঞান ছাড়া ইবাদতে ভুলের আশঙ্কা থাকতে পারে।
