১০/৫. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৪১৯-[৪] - মোরগ ও গাধার আওয়াজ শুনলে করণীয়
বিভিন্ন সময়ের পঠিতব্য দোয়া - প্রথম অনুচ্ছেদ
বিভিন্ন সময়ে পাঠ করার জন্য আলাদাভাবে ভিন্ন ভিন্ন দু‘আ রয়েছে, শারী‘আত কর্তৃক যা নির্ধারিত। আর এখানে সময় হলো কাজের জন্য নির্ধারিত কাল বা সময়। যেমন- সালাত, যাকাত ও হাজ্জের সময়। এছাড়াও অবস্থাভেদে বিভিন্ন দু‘আ শারী‘আত কর্তৃক নির্ধারিত। অর্থাৎ- বিভিন্ন অবস্থার জন্য নির্ধারিত বিভিন্ন দু‘আগুলো শারী‘আত কর্তৃক বর্ণিত রয়েছে। যেমন- রাগের অবস্থা ও যুদ্ধের জন্য শত্রুর মুখোমুখি সারিবদ্ধ অবস্থা এবং আরো অনুরূপ অনেক অবস্থা রয়েছে। এছাড়াও নির্দিষ্ট সময়গুলোতে পঠিতব্য দু‘আগুলো বর্ণিত রয়েছে, শারী‘আত যা সুস্পষ্টভাবে বর্ণনা করেছে।
মোরগ ও গাধার আওয়াজ শুনলে কোন দোআ পড়বেন
মিশকাতুল মাসাবীহ : ২৪১৯-[৪]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৪১৯-[৪]
وَعَنْ أَبِىْ هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: «إِذَا سَمِعْتُمْ صِيَاحَ الدِّيَكَةِ فَسَلُوا اللّٰهَ مِنْ فَضْلِه فَإِنَّهَا رَأَتْ مَلَكًا وَإِذَا سَمِعْتُمْ نَهِيقَ الْحِمَارِ فَتَعَوَّذُوا بِاللّٰهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ فَإِنَّه رَأَى شَيْطَانا». (مُتَّفَقٌ عَلَيْهِ)
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা যখন মোরগের আওয়াজ শুনবে, আল্লাহর কাছে তাঁর অনুগ্রহ প্রত্যাশা করবে। কারণ মোরগ মালাক (ফেরেশতা) দেখেছে। আর তোমরা যখন গাধার চিৎকার শুনবে, তখন বিতাড়িত শয়তান হতে আল্লাহর কাছে আশ্রয় চাইবে, কারণ সে শয়তান দেখেছে। (বুখারী, মুসলিম)[১]
[১] সহীহ : বুখারী ৩৩০৩, মুসলিম ২৭২৯, আবূ দাঊদ ৫১০২, তিরমিযী ৩৪৫৯, ইবনু আবী শায়বাহ্ ২৯৮০৫, সহীহাহ্ ৩১৮৩।
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৪১৯-[৪]-এর সারসংক্ষেপ
এই হাদিসে দুই ধরনের শব্দ শুনলে মুমিনের করণীয় শেখানো হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মোরগের আওয়াজ শুনলে আল্লাহর কাছে তাঁর অনুগ্রহ চাইতে হবে, কারণ মোরগ মালাক দেখেছে। আর গাধার চিৎকার শুনলে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, কারণ সে শয়তান দেখেছে। এখানে লক্ষ্য করার মতো বিষয় হলো, সাধারণ দৈনন্দিন শব্দকেও আল্লাহর স্মরণ ও দোআর সাথে যুক্ত করা হয়েছে। মোরগের ডাক শুনে আল্লাহর ফজল চাওয়া এবং গাধার ডাক শুনে আউযুবিল্লাহ বলা—দুইটি আমলই সরাসরি হাদিসে এসেছে। এতে ভয় বা কৌতূহলের বদলে আল্লাহর দিকে ফেরার শিক্ষা পাওয়া যায়। তাই শব্দ শুনে অকারণ ভয় নয়, বরং আল্লাহর কাছে চাওয়া ও আশ্রয় নেওয়াই এখানে মূল শিক্ষা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মোরগের আওয়াজ শুনে আল্লাহর অনুগ্রহ চাইতে বলা হয়েছে।
- গাধার চিৎকার শুনে শয়তান থেকে আশ্রয় চাওয়ার কথা এসেছে।
- মোরগ মালাক দেখেছে এবং গাধা শয়তান দেখেছে—এ কারণ বর্ণনায় আছে।
- দৈনন্দিন ঘটনার মধ্যেও যিকির ও দোআর সুযোগ আছে।
